উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে গাড়ি উপহার পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে।
কেসিএনএ বলেছে , কিমের বোন কিম ইয়ো জংসহ শীর্ষ সহকারীদের কাছে গত ১৮ ফেব্রুয়ারি গাড়িটি হস্তান্তর করা হয়েছে। জানা যায় উত্তর কোরীয় নেতার ব্যক্তিগত ব্যবহারের জন্য এটি দিয়েছেন পুতিন। তবে রাশিয়া নির্মিত গাড়িটির নির্মাতা ও মডেল কে তা প্রকাশ করা হয়নি।
কিম ইয়ো জং রাশিয়ার কাছে পুতিনের প্রতি কিমের ধন্যবাদ বার্তা পৌঁছে দিয়েছেন। কিম ইয়ো বলেছেন, এটি দুই নেতার বিশেষ ব্যক্তিগত সম্পর্কের স্পষ্ট প্রকাশ।
কিমকে পুতিনের এই উপহার জাতিসংঘের নিষেধাজ্ঞার লঙ্ঘন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, উত্তর কোরিয়াকে কোনো ধরনের পরিবহন যান সরবরাহ নিষিদ্ধ করা হয়েছে জাতিসংঘের নিষেধাজ্ঞায়।
ধারণা করা হয়, বিলাসবহুল কয়েকটি গাড়ি কিমের সংগ্রহে রয়েছে। গত বছর সেপ্টেম্বরে পুতিনের প্রেসিডেন্সিয়াল গাড়ি অরাস সেনাট লিমুজিনের প্রশংসা করেছিলেন তিনি। পরে পুতিন তাকে গাড়ির পেছনের সিটে বসার আমন্ত্রণ জানিয়েছিলেন ।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ