শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

বছর পেরুলেও সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া

নবীন নিউজ, ডেস্ক ২৪ ডিসেম্বার ২০২৪ ১১:০৩ এ.এম

সংগৃহীত ছবি

চালু হওয়ার পর এক বছরের বেশি সময় পেরুলেও সর্বজনীন পেনশন স্কিমে মিলেছে না আশানুরূপ সাড়া। কর্তৃপক্ষ বলছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি আরও ঝিমিয়ে পড়েছে। আগের সরকারের প্রতি আস্থার ঘাটতি ও প্রচারণার অভাবে স্কিমের বিস্তারিত জানেন না অনেকে। দীর্ঘমেয়াদে টাকা রাখতে পাচ্ছেন না ভরসা। তবে স্কিমটিকে চলমান ও আকর্ষণীয় করতে পদক্ষেপ নেয়ার আহ্বান অর্থনীতিবিদদের।

সব শ্রেণি-পেশার মানুষকে অবসর ভাতার সুবিধা দিতে ২০২৩ সালের আগস্টে সর্বজনীন পেনশন স্কিম চালু করেছিল হাসিনা সরকার। প্রবাসী, বেসরকারি চাকুরিজীবী, ব্যবসায়ী ও স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য এ স্কিমে চারটি ক্যাটাগরি চালু হয়। তবে বছরের বেশি সময় পেরিয়ে গেলেও অনেকে এখনও জানেন না এ স্কিমের সুবিধা-অসুবিধা।

 তথ্য বলছে, চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত স্কিমের জন্য মোট নিবন্ধনের পরিমাণ ৪ লাখেরও কম। এর মধ্যে সবচেয়ে বেহাল দশা প্রবাসীদের স্কিমে। এ ক্যাটাগরিতে নিবন্ধনের সংখ্যা মাত্র ৯১৩।

আর সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে স্বল্প আয়ের মানুষের স্কিম সমতায়। এতে নিবন্ধনের সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ৮৮২। এছাড়া, প্রগতি ও সুরক্ষা স্কিমে নিবন্ধনের সংখ্যা যথাক্রমে ২২ হাজার ৪১০ ও ৬৩ হাজার ১৮৪।
 
বিভাগভিত্তিক নিবন্ধনে তলানিতে রয়েছে ময়মনসিংহ। এ বিভাগে নিবন্ধনের সংখ্যা মাত্র ৪ হাজার ৪৮৪। এছাড়া, ঢাকা বিভাগে নিবন্ধনের সংখ্যা ২৮ হাজার ৬৬৭। তবে নিবন্ধনে সর্বোচ্চ অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে নিবন্ধনের সংখ্যা ২ লাখ ৬ হাজার ৮০১।
 
সাধারণ মানুষ বলছেন, কেউ সঠিকভাবে পেনশন স্কিমের সুবিধা-অসুবিধার কথা বলতে পারছেন না। প্রচার-প্রচারণা না চালালে সাধারণ মানুষ এটি সম্পর্কে তেমন জানতে পারবে না। তাছাড়া, এটির ঝুঁকির পরিমাণও অজানা। তাই অনেকেই এটিতে আগ্রহী না।
 
তবে জনসাধারণের আস্থার ঘাটতি প্রসঙ্গে কর্তৃপক্ষের আশ্বাস, জম করা টাকার গ্যারান্টি দেবে খোদ সরকার। জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মো. গোলাম মোস্তফা বলেন,
ঝুঁকি কম বেশি লাভ -- এমন প্রকল্পে এ স্কিমের অর্থ বিনিয়োগ করা হবে। এ স্কিমের অর্থের গ্যারান্টি দিচ্ছে সরকার। তাই এখানে অনিশ্চয়তার সুযোগ নেই।
 
আর অন্তর্বর্তীকালীন সরকারকে এ ব্যাপারে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন,
স্বল্প আয়ের মানুষদের জন্য বিশেষ স্কিম -- এটি ধারণাগতভাবে খুবই ভালো উদ্যোগ। বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে উদ্যোগ নিতে হবে। এরপর নির্বাচিত সরকার আসলে তারা যদি এটির বিষয়ে কাজ করে, তাহলে স্কিমটিতে মানুষের আস্থা তৈরি হবে।

মানুষের মাঝে এ স্কিম নিয়ে সর্বাত্মক সচেতনতা বাড়াতে সক্ষম হলে সরকারের সামাজিক নিরাপত্তার দায় অনেকটাই মিটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন