নবীন নিউজ ডেস্ক ২৩ ডিসেম্বার ২০২৪ ১২:১০ পি.এম
সংগৃহীত ছবি
এখানে এলে গ্রেফতার হতে পারেন এমন সতর্কবার্তার পর পোল্যান্ড সফর বাতিল করেছেন নেতানিয়াহু। পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী লাদিস্লো বার্তোসজেউস্কি দেশটির সংবাদমাধ্যম রিজেকপসপলিটাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসী বাহিনী পোল্যান্ড ও আশপাশের দেশগুলোর ইহুদিদের যেসব বন্দি শিবিরে অবরুদ্ধ করে রাখত, সেগুলো আউশউইৎজ নামে পরিচিত। পোল্যান্ডজুড়ে এমন কয়েকটি কিছু আউশউইৎজ রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছয় বছরে পোল্যান্ডের আউশউইৎজ গুলোতে থাকা প্রায় ১০ লাখ ১০ হাজার ইহুদিকে হত্যা করা হয়। নিহত এসব ইহুদিদের প্রায় সবাই পোল্যান্ড এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের বাসিন্দা ছিলেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর এসব আউশউইৎজ মুক্ত করে দেয়া হয়। এরপর থেকে প্রতি বছর জানুয়ারি মাসে আউশউইৎজ মুক্তি উদযাপন করে পোল্যান্ড। আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে চলেছে ৮০তম মুক্তি উদযান অনুষ্ঠান। এ অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যোগ দেয়ার কথা ছিল।
তবে শনিবার রিজেকপসপলিটাকে দেয়া সাক্ষাৎকারে পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের জানিয়েছি যে, যদি তিনি (নেতানিয়াহু) পোল্যান্ড সফরে আসেন আসেন, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিসি) পরোয়ানা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে পোল্যান্ড সরকার; কারণ, আমরা আইসিসির নির্দেশনা মেনে চলার জন্য চুক্তিবদ্ধ।
আমরা এই বার্তা দেয়ার পর ইসরায়েলের সরকার আমাদের জানিয়েছে যে তিনি এবার পোল্যান্ডে আসছেন না।
প্রসঙ্গত, ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্মম সামরিক অভিযান পরিচালনার নির্দেশ এবং সেখানকার বাসিন্দাদের খাবার, পানি ও ওষুধ থেকে বঞ্চিত করার অভিযোগে গত নভেম্বরে নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিসি)।
ইসরায়েল, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়াসহ অনেক দেশ এখনও আইসিসিকে স্বীকৃতি না দিলেও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জোটভুক্ত ২৭টি দেশসহ বিশ্বের অনেক দেশ পশ্চিম ও মধ্য ইউরোপের প্রায় সব দেশ আইসিসির সনদে স্বাক্ষর করেছে। সনদে সাক্ষরকারী দেশগুলো আইসিসির যে কোনো নির্দেশনা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই তালিকায় পোল্যান্ড থাকায় দেশটিকেও নেতানিয়াহুর বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানা মেনে তাকে গ্রেপ্তার করতে হবে।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ