নবীন নিউজ, ডেস্ক ১৯ আগষ্ট ২০২৪ ০৪:৩৮ পি.এম
বড় ধরনের হামলায় শঙ্কায় চলতি মাসের শুরুতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় মার্কিন পপ তারকা টেলর সুইফটের কনসার্টটি বাতিল করে দেয়া হয়। এতে হতাশা ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ‘ইসলামিক স্টেট’ আইএসের অনুসারীদের সুস্পষ্ট হুমকির মুখে এমন সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। জঙ্গি সংগঠনটির মূল আরবি নামের আদ্যাক্ষরগুলোর সমন্বয়ে ‘দায়েশ’ শব্দটি তৈরি করা হয়েছে।
তিনদিনব্যাপী কনসার্টের ঠিক আগের দিন বুধবার (৭ আগস্ট) অস্ট্রিয়া কর্তৃপক্ষ ১৯, ১৭ এবং ১৫ বছর বয়সী তিন কিশোর ও তরুণকে গ্রেপ্তার করে। যারা দাবি করেন, আর্নস্ট হ্যাপেল স্টেডিয়ামে নির্ধারিত কনসার্টে পরিকল্পিত হামলা বাস্তবায়নকারী চক্রের সঙ্গে তাদের যোগসাজস রয়েছে।
৮-১০ আগস্ট সেই কনসার্ট আয়োজনের কথা ছিল।
১৯ বছর বয়সী সন্দেহভাজন তরুণের বাড়িতে তল্লাশির পর পুলিশ বেশ কয়েকটি ধারালো অস্ত্র, ছুরি এবং বোমা তৈরির উপকরণ, জাল নোট তৈরির উপাদান এবং দায়েশের প্রচারণা পত্র জব্দ করে। উত্তর মেসিডোনিয়ান ঐতিহ্যভুক্ত ছিল ওই তরুণ।
যদিও সন্দেহভাজনদের পুলিশ হেফাজতে নেয়া হয়েছিল, তারপরও সুইফটের প্রোমোটার বারাকুডা মিউজিক তার তিনদিনের ইরাস ট্যুর বাতিল করার সিদ্ধান্ত নেয়। প্রতিটি কনসার্টে স্টেডিয়ামের ভেতরে ৬৫ হাজার ভক্ত-দর্শক এবং বাইরে ৩০ হাজার মানুষের উপভোগ করার ব্যবস্থা ছিল।
বাতিলের এই সিদ্ধান্তটিকে সঠিক বলে মন্তব্য করা হয়। বিশেষত ইউরোপীয় কনসার্টের অডিটোরিয়ামে জঙ্গি হামলা চালানোয় দায়েশের নেক্কারজনক রেকর্ড অনেক দীর্ঘ। দলটি ২০১৫ সালে ফ্রান্সের প্যারিসের বাটাক্লান থিয়েটারে ৯০ জনকে হত্যা করে। দুই বছর পর, ইংল্যান্ডের ম্যানচেস্টারে আরিয়ানা গ্র্যান্ডে একটি কনসার্টে দায়েশের আত্মঘাতী বোমা হামলাকারীর হামলায় কমপক্ষে ২২ জন প্রাণ হারায়।
চলতি বছরের মার্চে মস্কোর ক্রোকাস সিটি হলে দায়েশের সেন্ট্রাল এশীয় শাখা ইসলামিক স্টেট ইন খোরাসান বা আইএসের একটি ভয়াবহ এবং একযোগে হামলায় ১৪৫ জন নিহত এবং ৫০০ জনেরও বেশি আহত হয়।
ভিয়েনা চক্রান্তের বিষয়ে আরও বেশি শঙ্কিত হবার কারণ হিসেবে বলা যায়, পশ্চিমা দেশগুলোতে দায়েশের অনুগামীদের নিয়োগ প্রক্রিয়া আরও বেড়ে গেছে। ২০১৯ সালে ইরাক এবং সিরিয়ায় তাদের পরাজয়ের পরে গোষ্ঠীটির নেতৃত্ব, অর্থায়ন, নেটওয়ার্ক এবং অনলাইন উপস্থিতি নতুন মাত্রা পায় এবং তা ইউরোপে ছড়িয়ে পড়ে।
ভিয়েনাভিত্তিক রাষ্ট্রবিজ্ঞানী এবং চরমপন্থা ও উগ্রবাদবিষয়ক বিশেষজ্ঞ থমাস স্মিডিঙ্গার বলেন, 'আমি এখনও বিস্মিত নই যে এখনও এমন কিছু তরুণ আছে যারা দায়েশে যোগ দিতে মরিয়া এবং ইউরোপে সশস্ত্র হামলা চালাতে মরিয়া।'
তিনি আরও বলেন, 'ইরাক এবং সিরিয়ায় রাষ্ট্রীয় (ক্ষমতায়) প্রকল্পে যেতে দায়েশের ব্যর্থতা ইউরোপে সন্ত্রাসী হামলার ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। কারণ, ২০১৪-১৫ সালে অনেকে সিরিয়ায় দায়েশে যোগ দিতে যাচ্ছিল। এখন আর কোন বিদ্যমান রাষ্ট্রীয় প্রকল্প নেই সশস্ত্র গোষ্ঠীটির। তবে সংগঠনটি ঠিকই এর অস্তিত্ব ঠিকিয়ে রেখেছে। যে কারণে তরুণরা যারা এর আদর্শের প্রতি আকৃষ্ট হয়েছিল তা এখনও তা অব্যাহত রেখেছে।
শ্মিডিঙ্গার অবশ্য বিশ্বাস করেন, সুইফটের ভিয়েনার নির্ধারিত কনসার্ট বাতিল করা একটি ভুল সিদ্ধান্ত হতে পারে। কারণ এতে ভবিষ্যতে এই ধরনের অন্যান্য ইভেন্ট উড়িয়ে দেয়ার ভুয়া হুমকি দিতে দায়েশ আরও বেশি উৎসাহিত হতে পারে'
তিনি আরও বলেন, 'কনসার্টের আয়োজকরা তড়িঘড়ি যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল তা আসলে সন্ত্রাসীদের জন্য একধরনের বিজয় হিসেবে দেখা হচ্ছে। অস্ট্রিয়ান পুলিশ সম্ভাব্য অপরাধীদের ধরেছিল এবং অনুষ্ঠানটি বাতিল করার কোন কারণ ছিল না। কনসার্ট বাতিল এখন অন্তত দায়েশের প্রচারণামূলক বিজয় হিসেবে মনে করা হচ্ছে।' সংবাদমাধ্যম আরব নিউজে বিশেষ প্রতিবেদনটি বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুণ।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ