নবীন নিউজ, ডেস্ক ২২ ডিসেম্বার ২০২৪ ০৯:৩৫ এ.এম
গান আর সুরের মুর্ছণায় মুগ্ধতা ছড়িয়েছেন ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টের মধ্যমণি সুরসম্রাট রাহাত ফতেহ আলী খান। ঢাকার আর্মি স্টেডিয়ামে আগত হাজারো সঙ্গীত প্রেমীদের মাতিয়ে রাখেন। ‘ওরে পিয়া, মেরে রাশকে কামার, আফরিন আফরিনে’র মতো জনপ্রিয় ১২টি গান গেয়েছেন। তবে, তিনি কোন পারিশ্রমিক নেননি। মূলত শহীদ পরিবার এবং আহত ব্যক্তিদের সহায়তায় সংগ্রহ করা হচ্ছে তহবিল। সেই সাধু উদ্যোগেই ছিল এই কিংবদন্তীর ছোট্ট অবদান। এ ছাড়াও কনসার্টে আলো ছড়িয়েছেন দেশের প্রথম সারির ব্যান্ড- আর্টসেল, চিরকুট ও সিলসিলা।
দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে রাত পৌনে ১০টায় মঞ্চে উঠেন উপমহাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। সুরের মূর্ছনায় তখন বুদ হয়ে যান আর্মি স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা।
একজন নারী দর্শক বলেন, আমার কাছে আজকের রাতটি যাদুর মতো মনে হয়েছে। রাহাত ফতেহ আলী খানের কোনো তুলনা হয়না।
একজন কিশোর দর্শক বলেন, এতদিন ইন্টারনেটে গান শুনেছি। তবে সরাসরি গান শোনার অভিজ্ঞতা দারুণ হয়েছে।
তুনা জানে দিয়ে শুরু, এরপর মেরে রাশকে কামার, আফরিন আফরিন, মাস্ত কালান্দার। একের পর এক সব বিখ্যাত গান গেয়েছেন। সুরের তালে মন্ত্রমুগ্ধ দর্শক-শ্রোতারা। একটি-দু’টি নয় একে একে পরিবেশন করেছেন ১২টি বিখ্যাত গান।
কনসার্টে আসা একজন নারী দর্শক বলেন, ছোটবেলা থেকে যে গানগুলো শুনে আসছি , আমাদের জন্য অনেক আবেগাপ্লুত। আর আজকে সরাসরি দেখে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে গেছি।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে শনিবার আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হয় ‘স্পিরিটস অব জুলাই’ ব্যানারে ‘ইকোস অব রেভোল্যুশন’ কনসার্ট। চ্যারিটি কনসার্টে মঞ্চ মাতান এই সুরের যাদুকর। কিংবদন্তী এই শিল্পীর গান সরাসরি উপভোগ করতে কানায় কানায় পরিপূর্ণ ছিল স্টেডিয়াম।
‘ইকোস অব রেভোল্যুশন’ যোগ দেন অন্তর্বতী সরকারের একাধিক উপদেষ্টারা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার উপস্থিত ছিলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, আপনাদের কাছে আমরা ওয়াদা করছি খুনি হাসিনার বিচার এই মাটিতে হবে। তার বিচার এই মাটিতে হতেই হবে। না হলে আমরা থামবো না।
অন্যদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যদি আবার লড়তে হয় লড়বো। যদি মরতে হয় মরবো। তবে বাংলাদেশের মানুষ যেই স্বপ্নের বাংলাদেশ চায় সেটা আমরা অবশ্যই করবো।
এর আগে, দুপুরে কাওয়ালি ব্যান্ড সিলসিলার সঙ্গীতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। একে একে মঞ্চ মাতান জনপ্রিয় র্যাপ সঙ্গীত হান্নান ও সেজান। ব্যান্ড চিরকুট, আর্টসেলস শিল্পীরা। দুপুর থেকেই সঙ্গীত প্রেমীদের মাতিয়ে রাখেন তারা।
কনসার্টের বিরতিতে মঞ্চে আসেন জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। এ ছাড়াও শহীদ মুগ্ধুর ভাই স্নিগ্ধ, আহত গাজী আতিকুল, খোকন চন্দ্রসহ নিহত ও তাদের স্বজনরা মঞ্চে উপস্থিত ছিলেন।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’