নবীন নিউজ ডেস্ক ৩০ জানু ২০২৫ ১১:০৬ এ.এম
সংগৃহীত ছবি
রাজনৈতিক ও বাণিজ্যিক দখলদারিত্বের মতোই দেশে ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের ষোলকলা পূর্ণ হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। কনসার্ট থেকে শুরু করে চলচ্চিত্র, সর্বমহলে বাংলাদেশ যেন পরিণত হয়েছিল ভারতীয় শিল্পীদের রমরমা বাজার। তবে গেল ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই চিত্র পাল্টে গেছে। এই সময়ে দেশে বেশ কয়েকটি বড় বড় কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
যেখানে দেশি-বিদেশি শিল্পীরা অংশ নিয়েছেন। এসব আয়োজনে বেড়েছে পাকিস্তানি শিল্পীদের কদরও।
বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বেশ কিছুদিন ওপেন এয়ার কনসার্ট আয়োজন ছিল সীমিত। সময়ের পরিক্রমায় সেটা এখন বেড়েছে।
তবে শীত মৌসুমে কনসার্টের সংখ্যা কিছুটা বেশি। কারণ শুকনো আবহাওয়ার কারণে এ সময় মুক্ত জায়গায় কনসার্ট করা সহজ। তাই আয়োজক ও শিল্পীরাও এ সময়টাকে ওপেনএয়ার কনসার্টের জন্য বেছে নেন। এসব কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায়।
এতে অংশ নিচ্ছেন দেশের শিল্পীদের পাশাপাশি বিদেশি শিল্পীরা। তবে লক্ষণীয় ব্যাপার হচ্ছে, এসব কনসার্টে বেড়েছে পাকিস্তানি শিল্পীদের কদর।
গেল বছরের আলোচিত কনসার্ট ছিল ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’। দেশের পট পরিবর্তনের পর এটিই ছিল প্রথম বড় কোনো আয়োজন। তবে আয়োজনটি নিয়ে নাটকীয়তাও ছিল।
কনসার্টটি ২৭ সেপ্টেম্বর পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের পাশে ঢাকা এরিনায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কনসার্ট শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে সেটা স্থগিত করা হয়। জরুরি সংবাদ সম্মেলন করে ওইদিন রাতেই জানানো হয় কনসার্টটি ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে পরদিন কনসার্টটি হয়। সেখানের মূল আকর্ষণ ছিল পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’। শিল্পী গওহর মুমতাযের গানে সেদিন মুগ্ধ হয়েছিল আগত শ্রোতারা। এর আগে ২০১০ সালে ঢাকায় প্রথম গান করেছিল ব্যান্ডটি। ১৪ বছর পর আবারও দ্বিতীয়বার গান শোনাল ঢাকার শ্রোতাদের।
এদিকে গেল বছর ঢাকার শ্রোতাদের গান শোনাতে দুইবার আসে পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। গত বছরের এপ্রিলে ‘লেটস ভাইভ’ নামে এক আয়োজনে গান করেন তিনি। এটি রাজধানীর বসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। এরপর ২৯ নভেম্বর আবারও রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামের কনসার্টে অংশ নেন এ শিল্পী। এর আগে ২০১৩ সালে প্রথমবার ঢাকায় এসেছিলেন আতিফ। সেসময় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন। এরপর ২০১৬ সালে ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’-এ দ্বিতীয়বার অংশ নেন। সব মিলিয়ে বাংলাদেশে মোট চারবার সফর করে গান শোনান এ শিল্পী। আতিফের সঙ্গে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামের কনসার্টে ২৯ নভেম্বর অংশ নেন পাকিস্তানের আরেক শিল্পী আব্দুল হান্নান। তরুণ এ শিল্পীর এটিই ছিল প্রথম ঢাকা সফর। দর্শক-শ্রোতাদের তার জনপ্রিয় কয়েকটি গান শুনিয়ে মুগ্ধ করেন তিনি। এটিই ছিল এ শিল্পীর ক্যারিয়ারে সর্বোচ্চ দর্শক নিয়ে করা কোনো লাইভ শো। কনসার্টে এ শিল্পী তার মুগ্ধতা ও ভালোবাসার কথা জানান।
গেল বছরের ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে গান পরিবেশন করেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলী খান। ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্টে গান করেন তিনি। এরপর বিপিএল উদ্বোধনী আয়োজনেও গান পরিবেশন করেন এ শিল্পী। সর্বশেষ ঢাকা মাতিয়ে যায় পাকিস্তানের আরেক ব্যান্ড ‘কাভিশ’। ২৪ জানুয়ারি রাজধানীর সেনাপ্রাঙ্গণে ‘ঢাকা ড্রিমস : কাভিশ লাইভ ইন কনসার্ট’ শিরোনামের আয়োজনে গান শোনান তারা। দুই দিন পারফর্ম করার কথা থাকলেও পরে একদিন গান শুনিয়ে ফিরতে হয় দলটিকে। এটিই ছিল এ দলের প্রথম ঢাকা সফর। এদিকে আরও এক পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ প্রথমবার বাংলাদেশে গান শোনাতে আসছেন বলে জানা গেছে। মেলোডি অ্যান্ড মাইন্ড কমোনিকেশনের আয়োজনে ‘মেলোডি আনলিশড’ শিরোনামের এক কনসার্টে গাইবেন তিনি। এটি ৭ ফেব্রুয়ারি রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
নবীন নিউজ/ পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’