রবিবার ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

আহমদ আল শারাকে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা

নবীন নিউজ ডেস্ক ৩০ জানু ২০২৫ ০৯:৪৬ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

সিরিয়ার সাবেক বিদ্রোহী নেতা আহমেদ আল শারাকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

সিরিয়ার সামরিক মুখপাত্র কমান্ডার হাসান আবদেল গনির বরাতে সানার প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের দায়িত্বের পাশাপাশি আহমেদ আল শারাকে একটি অস্থায়ী সরকার গঠনের ক্ষমতাও দেয়া হয়েছে, যে সরকার নতুন একটি সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে নেবে।

আল শারা সিরিয়ার বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস) নেতা। গত মাসে এইচটিএসের নেতৃত্বে বিদ্রোহীদের সামরিক অভিযানে স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হয়। এরপর এইচটিএস কার্যত সিরিয়ার চালকের আসনের রয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) দামেস্কে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সাবেক স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে আল শারার পাশাপাশি লড়াই করেছিলেন এমন সশস্ত্র গোষ্ঠীগুলোর কমান্ডাররা ওই বৈঠকে অংশ নেন। ডিসেম্বরে গঠিত সিরিয়ার অন্তর্বর্তী সরকারের মন্ত্রীরাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
 
ওই বৈঠকে আহমেদ আল শারাকে প্রেসিডেন্ট করাসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। যেমন আসাদের বাথ পার্টি, সেনাবাহিনী ও নিরাপত্তা ব্যবস্থাও ভেঙে দেয়া হয়েছে। আহমেদ একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছে; যা মূলত স্থানীয় সরকারের কর্মকর্তাদের। 
 
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানার প্রতিবেদনে আরও বলা হয়, এইটিএসসহ বিভিন্ন সশস্ত্র দল বিলুপ্ত করার ঘোষণাও দেয়া হয়েছে।
 
আহমেদ আল শারা সিরিয়ায় একটি রাজনৈতিক পরিবর্তন আনার অঙ্গীকার করেছেন। তার এই অঙ্গীকারের মধ্যে একটি জাতীয় সম্মেলন, একটি অন্তর্ভুক্তিমূলক সরকার ও পরবর্তী নির্বাচনের আয়োজন অন্তর্ভুক্ত রয়েছে। এতে চার বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি।
 
তিনি একটি একক জাতীয় সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনী গঠনের ওপরও জোর দিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠেছে যে, অন্তর্বর্তীকালীন প্রশাসন কীভাবে বিচ্ছিন্ন বিরোধী বিদ্রোহী গ্রুপগুলোকে একত্রিত করতে পারবে, যাদের প্রত্যেকের নিজস্ব নেতা ও মতাদর্শ রয়েছে।

নবীন নিউজ/ পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ