নবীন নিউজ, ডেস্ক ১১ জানু ২০২৫ ১০:২৮ এ.এম
মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় বিদ্রোহীদের আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত ও তথ্যদাতা সরকারি এক কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) আসাদের অনুগত ওই কর্মকর্তাকে মাথায় গুলি চালিয়ে হত্যা করা হয়। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর জানিয়েছে।
সংস্থাটি বলেছে, রাজধানী দামেস্কের উপকণ্ঠের দুম্মারের রাস্তায় যোদ্ধারা কেনেহর মাথায় গুলি চালিয়ে হত্যা করেছেন। দেশটির ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল-আসাদের অনুগত ও তথ্য পাচারকারী হিসেবে অভিযোগ তুলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
তবে এই বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও দামেস্কের কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনও সাড়া দেয়নি বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি গাছের গুঁড়িতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে মাজেন কেনেহকে। তার জামাকাপড় রক্তাক্ত এবং মাথায় গুলির ক্ষত রয়েছে। এ সময় ঘটনাস্থলে শিশুসহ শত শত মানুষকে দেখা যায়; যারা মরদেহের চারপাশে জড়ো হয়েছেন। ভিডিওতে অনেক মানুষকে মোবাইল ফোনে মাজেনের মরদেহের ছবি তুলতে ও ক্ষুব্ধ জনতাকে লাঠি দিয়ে মরদেহে আঘাত, এমনকি মাথায় লাথি মারতেও দেখা যায়।
উল্লেখ্য, বিদ্রোহীদের তুমুল আন্দোলনের মুখে গত ৮ ডিসেম্বর বাশার আল-আসাদ সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান। এরপর দেশটির ক্ষমতায় আসে সুন্নি ইসলামপন্থী বিদ্রোহীগোষ্ঠী হায়াত তাহরির-আল-শাম (এইচটিএস)। সম্প্রতি সিরিয়ার বর্তমান সরকার বাশারের আমলের নেতাদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। দেশটির নিরাপত্তার বিষয়টি ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন দেশটির নতুর গোয়েন্দাপ্রধান আনাস খাত্তাব।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ