মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

কোথায় আছেন সিরিয়ার ৬০ লাখ শরণার্থী?

নবীন নিউজ, ডেস্ক ১২ ডিসেম্বার ২০২৪ ০৯:৩৮ এ.এম

সংগৃহীত ছবি

সিরিয়ার বিদ্রোহীদের হাতে পতন হয়েছে দুই যুগ ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের। রোববার (৮ ডিসেম্বর) সকালে বিদ্রোহী বাহিনী দামেস্কে প্রবেশ করার খবরে পালিয়ে যান আসাদ। আর এরমধ্য দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের ৫৩ বছরের সাম্রাজের অবসান ঘটলো।

তবে এই স্বাধীনতা একদিনে আসেনি। এর জন্য লড়াই করতে হয়েছে দীর্ঘ ১৩ বছর। ১৩ বছরের দীর্ঘ এই যুদ্ধে মারা গেছেন ৫ লাখ মানুষ, আর বাস্তুচ্যুত হয়েছেন ১ কোটি ৩০ লাখেরও বেশি বাসিন্দা। এর মধ্যে ৬০ লাখ বাসিন্দা শরণার্থী হিসেবে আশ্রয় নেন ইউরোপসহ প্রতিবেশী বিভিন্ন দেশে। আর বাকিরা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হন।

 
২০১১ সালে যখন আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয় তখন সিরিয়ার জনসংখ্যা ছিল প্রায় ২ কোটি ১০ লাখ। যুদ্ধ শুরুর পরের বছরগুলোতে প্রায় ৫ লাখ মানুষ নিহত হন। আহত হন ১০ লাখেরও বেশি মানুষ। এ সময়ে প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়ে পালিয়ে যায় ১ কোটি ৩০ লাখ মানুষ।

২০২৪ সালে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, কমপক্ষে ৭৪ লাখ সিরীয় অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। প্রতিবেশি দেশগুলোয় আশ্রয় নিয়েছে ৪৯ লাখ মানুষ। আর ১৩ লাখ মানুষ অন্যত্র পুনর্বাসিত হয়েছে, বেশিরভাগই ইউরোপে। তবে সবচেয়ে বেশি নিবন্ধিত সিরীয় শরণার্থী রয়েছে প্রতিবেশী তুরস্ক, লেবানন, জর্ডান ও ইরাকে। 

যে দেশ সবচেয়ে বেশি সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে

সিরিয়ার নিবন্ধিত শরণার্থীদের প্রায় অর্ধেক বা ৩১ লাখ তুরস্কে বসবাস করেন। দেশটি বিশ্বের বৃহত্তম শরণার্থী জনসংখ্যাকে আশ্রয় দেয়া দেশ। তুরস্ক সরকার সিরীয়দের অস্থায়ী সুরক্ষিত স্ট্যাটাস (টিপিএস) দেয়, যা তাদের আইনিভাবে থাকার অনুমতি দেয়।
 
এছাড়া প্রায় ৭ লাখ ৭৪ হাজার নিবন্ধিত সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে লেবানন। তবে অনিবন্ধিত শরণার্থীসহ এ সংখ্যা প্রায় ১৫ লাখ। দেশটিতে প্রতি পাঁচজনের মধ্যে একজন সিরীয় শরণার্থী।
 
এরপর তৃতীয় অবস্থানে রয়েছে জার্মানি। দেশটি প্রায় ৭ লাখ ১৬ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর, জার্মানির স্বরাষ্ট্র ও সম্প্রদায় মন্ত্রণালয় সিরিয়ার নাগরিকদের আশ্রয়ের আবেদনের সিদ্ধান্ত স্থগিত করার ঘোষণা দিয়েছে। ফেডারেল অফিস ফর মাইগ্রেশন অ্যান্ড রিফিউজিস (বিএএমএফ)-এর একজন মুখপাত্রের মতে, এই সিদ্ধান্তটি ৪৭ হাজার ৭৭০টিরও বেশি আশ্রয় আবেদনকে প্রভাবিত করেছে।

সবচেয়ে বেশি নিবন্ধিত সিরীয় শরণার্থীকে আশ্রয় দেয়া দেশগুলো হলো:

তুরস্ক: ৩১ লাখ ১২ হাজার ৬৮৩ জন।

লেবানন: ৭ লাখ ৭৪ হাজার ৬৯৭ জন।

জার্মানি: ৭ লাখ ১৬ হাজার ৭২৮ জন।

ইরাক: ২ লাখ ৮৬ হাজার ৯৯ জন।

মিশর ১ লাখ ৫৬ হাজার ৪৬৫ জন।

অস্ট্রিয়া: ৯৭ হাজার ৯৩৯ জন

সুইডেন: ৮৬ হাজার ৯৫৬ জন

নেদারল্যান্ডস: ৬৫ হাজার ৬২২ জন

গ্রিস: ৫০ হাজার ৭৫৯ জন।

ইউএনএইচসিআরের মতে, সিরিয়ায় শরণার্থী প্রত্যাবর্তনের সংখ্যা বেড়েছে। ২০২৪ সালের প্রথম ৮ মাসে প্রায় ৩৪ হাজার শরণার্থী দেশে ফিরেছেন বলে জানা গেছে। যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

সূত্র: আলজাজিরা

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ