নবীন নিউজ, ডেস্ক ১৪ ডিসেম্বার ২০২৪ ০৫:২৯ পি.এম
মালয়েশিয়ায় একটি মানবপাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। অভিযানে চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১১ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে যাদেরকে পাচার করার প্রস্তুতি চলছিল।
শনিবার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান। তিনি জানান, দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুয়ালালামপুর চেরাসের তিনটি এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় ৪ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। পুরুষ তিনজনকে মানবপাচার চক্রের মূল হোতা বলে মনে করা হচ্ছে। তবে কারও নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। শুধু বলা হয়েছে, তাদের সবার বয়স ৩৫ থেকে ৩৮ বছর।
চক্রের কাছ থেকে ১১ জন বাংলাদেশিকেও উদ্ধার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৭টি বাংলাদেশি পাসপোর্ট, ২০টি মোবাইল ফোন, ৮০০ মালয়েশিয়ান রিঙ্গিত, ৮০০ ডলার এবং ২টি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এদের বয়স ৩০ থেকে ৩৮ বছর বলে জানানো হয়।
বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, চক্রটি মানবপাচারের সাথে জড়িত ছিল। কাজের লোভ দেখিয়ে তারা বাংলাদেশিদের মালয়েশিয়ায় আনত। এবং এজন্য প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার রিঙ্গিত আদায় করত।
বিবৃতিতে আরও বলা হয়, চক্রটি পাসপোর্ট, ভিসা ও বিমানের টিকিটের সব ব্যবস্থা করে বাংলাদেশিদের পর্যটক হিসেবে মালয়েশিয়ায় প্রবেশ করাত।
গ্রেফতার পুরুষ ৩ জনের বিরুদ্ধে মানবপাচার ও অবৈধ অভিবাসন আইন, ২০০৭-এর ১২ ধারায় মামলা রুজু করা হয়েছে। আর আটক নারীর বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(৪) অনুযায়ী তদন্ত করা হচ্ছে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ