নবীন নিউজ, ডেস্ক ১৪ ডিসেম্বার ২০২৪ ০৪:১৪ পি.এম
এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার বোমা আতঙ্ক দিল্লির স্কুলে। এক ই-মেইলে দাবি করা হয়েছিল, স্কুল চত্বরে একাধিক বিস্ফোরক রাখা আছে। একটি গোপন গোষ্ঠী স্কুলে বিস্ফোরণ ঘটাতে চাইছে। পুলিশ অবশ্য তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত কোনো বিস্ফোরক খুঁজে পায়নি।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ছয়টি স্কুলে ই-মেইল করে বলা হয়, বোমা রাখা আছে।
এর মধ্যে রয়েছে- ইস্ট অব কৈলাশে দিল্লি পাবলিক স্কুল, সালওয়ান, মডার্ন, কেম্ব্রিজ স্কুলসহ দিল্লির অন্তত ছয়টি স্কুলে ই-মেইল মারফত বোমা রাখার কথা বলা হয়। তারপর স্কুল কর্তৃপক্ষ সব পড়ুয়াকে বাড়ি পাঠিয়ে দেন।
শিক্ষার্থীদের বাড়িতেও মেসেজ করে জানানো হয়, বাচ্চারা যেন স্কুলে না আসে।
ই-মেইলে বলা হয়েছে, আমি নিশ্চিত যে আপনারা স্কুলে ঢোকার সময় পড়ুয়াদের ব্যাগ ভালো করে পরীক্ষা করে দেখেন না। স্কুলে অত্যন্ত শক্তিশালী বোমা রাখা আছে। সেগুলো স্কুল ভবন ধ্বংস করার ও প্রচুর প্রাণহানি ঘটানোর ক্ষমতা রাখে। ১৩ বা ১৪ ডিসেম্বর স্কুলে বিস্ফোরণ হতে পারে। ১৪ ডিসেম্বর স্কুলে পেরেন্ট-টিচার্স মিটিং আছে। সেদিন বিস্ফোরণের প্রভূত সম্ভাবনা আছে।
মেইলে এটাও বলা হয়েছে, স্কুল কর্তৃপক্ষ যেন ই-মেইলের জবাব দেয়। তারপর প্রেরক তার দাবির কথা জানাবে।
মেইলের পর পুলিশ, দমকল ও বম্ব স্কোয়াডের কর্মকর্তারা স্কুলে পৌঁছান। তারা তল্লাশি শুরু করেন। দিল্লি পুলিশ প্রেরকের আইপি অ্যাড্রেস খতিয়ে দেখছে।
এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার দিল্লির স্কুলে এই ধরনের হুমকি দেয়া হলো। গত ৯ ডিসেম্বর দিল্লির ৪০টি স্কুলে বিস্ফোরণের হুমকিযুক্ত ই-মেইল পাঠানো হয়।
পুলিশ পরে জানায়, ভুয়া হুমকি দেওয়া হয়েছিল।
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, এটা খুবই গুরুতর ও চিন্তাজনক ঘটনা। তিনি বলেছেন, এই ধরনের ঘটনা ঘটতে থাকলে পড়ুয়াদের ওপর তার অত্যন্ত খারাপ প্রতিক্রিয়া হবে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ