বুধবার ০৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ফার্স্ট সিকিউরিটির এমডি ওয়াসেকের আত্মীয়কে দেওয়া ঋণ এখন খেলাপি

নবীন নিউজ, ডেস্ক ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২২ এ.এম

সংগৃহীত ছবি

ক্ষমতার অপব্যবহার করে আত্মীয়দের কোটি কোটি টাকার ঋণ দিয়েছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। আর্থিক সুবিধা নিয়ে এসব ঋণ দিয়েছেন তিনি। ঋণ দেওয়ার ক্ষেত্রে কোনো ব্যাংকিং নিয়মনীতি মানা হয়নি। এমনকি ঋণের অনুকূলে পর্যাপ্ত জামানতও রাখা হয়নি। এসব ঋণ এখন খেলাপির খাতায়।

শুধু এমডি ওয়াসেক মোহাম্মদ আলী নন, ডিএমডি মাসুদুর রহমান শাহ ও ম্যানেজার মহিউদ্দিন বিশ্বাসও আর্থিক সুবিধা নিয়ে ঋণ পাইয়ে দিয়েছেন। ব্যাংকের অভ্যন্তরীণ এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দিলকুশা শাখার গ্রাহক মডার্ন ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানের কর্ণধার সৈয়দ তারেক মোহাম্মদ আলী। যিনি ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলীর ভাই। বর্তমানে এ প্রতিষ্ঠানের ঋণ স্থিতি ১১ কোটি ২৩ লাখ টাকা। ঋণ দেওয়ার পর থেকে কোনো কিস্তি দেয়নি। পুরো ঋণ ২০২০ সালে পরিশোধ করার কথা থাকলে তা-ও করা হয়নি।

২০১৩ সালে বিতরণ করা ঋণ বিভিন্নভাবে হিসাবে স্থানান্তর করে ঋণের তথ্য গোপন করা হয়েছে। ঋণ দেওয়ার সময় জামানতের তথ্য অতি মূল্যায়ন করে দেখানো হয়েছে। এ ঋণের আপস নিষ্পত্তিকালীন কর্মকর্তা ছিলেন সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী ও সাবেক এএমডি সৈয়দ হাবিব হাসনাত।

ব্যাংকের গুলশান শাখার গ্রাহক আলী প্রোপার্টিজ লিমিটেডের মালিক সৈয়দ তৌফিক হোসেন আলী। তৌফিক হোসেন ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলীর চাচাতো ভাই। এমডি তৎকালীন গুলশান শাখার ম্যানেজার থাকাকালীন তার চাচাতো ভাইয়ের প্রতিষ্ঠানকে বোর্ডের অনুমোদন ছাড়াই ঋণ দেয়। বর্তমানে ঋণের স্থিতি দাঁড়িয়েছে তিন কোটি ১৮ লাখ টাকা। ঋণ বা বিনিয়োগ প্রদানের পর থেকে এ প্রতিষ্ঠানও কোনো কিস্তি পরিশোধ করেনি। বারবার পুনঃতফসিল সুবিধা নিয়েছে। খেলাপি ঋণের তথ্য গোপন রাখা হয়েছে। ঋণ আদায়ে কোনো ধরনের আইনি পদক্ষেপও নেওয়া হয়নি।

সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলীর আরেক চাচাতো ভাইয়ের ব্যবসাপ্রতিষ্ঠান বাসস্থান ডেভেলপমেন্ট লিমিটেড। এ প্রতিষ্ঠানের অনুকূলে ব্যাংকের ঋণস্থিতি রয়েছে চার কোটি ৫০ লাখ টাকা। পুরো ঋণটি মতিঝিল শাখা থেকে দেওয়া হয়। ঋণ দেওয়ার সময় সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী ব্যাংকটির তৎকালীন শাখা ম্যানেজার ছিলেন। ঋণ দেওয়ার সময় জামানত নেওয়া হলেও পরে কোনো প্রকার অনুমোদন ছাড়াই জামানত অবমুক্ত করে দেন। যার ফলে ঋণটি খেলাপি হয়ে গেলেও অর্থ আদায় নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। ব্যবস্থাপনা পরিচালকের এমন কার্যক্রমে বিনিয়োগ আদায় করা এখন কঠিন বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে জানতে ছুটিতে থাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলীকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। পরে তার হোয়াটসঅ্যাপে বিস্তারিত মেসেজ পাঠালেও কোনো উত্তর দেননি তিনি।

শুধু নিজের আত্মীয়দের ঋণ পাইয়েই দেননি, বরং এস আলমের কাগুজে প্রতিষ্ঠানকেও ঋণ দিয়েছেন সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। তথ্য অনুযায়ী, ওয়াসেক মোহাম্মদ আলী মতিঝিল ব্রাঞ্চের ম্যানেজার থাকাকালীন এস আলমের কাগুজে প্রতিষ্ঠান মেসার্স টাইমস সিকিউরিটিস লিমিটেডকে অনুমোদনের চেয়েও ৪০ কোটি টাকা বেশি ঋণ দিয়েছেন। এসব ঋণের কোনো কিস্তিই পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি। বরং ৩৯ কোটি টাকা সুদ মওকুফ করে দেন এমডি। সুদ মওকুফের পর বর্তমান স্থিতি ৮২ কোটি টাকা। এ ছাড়া ঋণের নিরাপত্তায় রাখা হয়নি কোনো জামানত। ঋণ প্রদানে কোনো করপোরেট গ্যারান্টি নেওয়া হয়নি। রাখা হয়নি কোনো চার্জ ডকুমেন্টও। ঋণ আদায়ের পরিবর্তে বারবার পুনঃতসিল করে খেলাপি থেকে মুক্ত রাখা হয়েছে।

এদিকে ব্যাংকের তৎকালীন গুলশান শাখার ম্যানেজার ও বর্তমান ডিএমডি মাসুদুর রহমান শাহ পাঁচটি পে-অর্ডারের মাধ্যমে হাবিব হোটেল ইন্টারন্যাশনালকে দেয় ৫০ কোটি টাকা। এ নিয়মবহির্ভূত লেনদেনকে নিয়মতান্ত্রিক করার জন্য কোনো ধরনের সহায়ক জামানত ছাড়াই টাকা দেওয়ার পাঁচ মাস পর ২০১৮ সালের ডিসেম্বর মাসে ১০০ কোটি টাকার ঋণ অনুমোদন দেওয়া হয়। পরবর্তী ম্যানেজার মহিউদ্দিন বিশ্বাস একই ধরনের পে-অর্ডারের মাধ্যমে আরো ৩০ কোটি টাকার ঋণ দেয়। এ প্রতিষ্ঠানের ঋণ ২০১৯ সালে খেলাপি হয়। কোনো ধরনের কিস্তি না দিয়েই এই ঋণ বারবার পুনঃতফসিল করা হয়। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে এই প্রতিষ্ঠানের বর্তমান দায় ১৭৭ কোটি ৫৮ লাখ টাকা।

জানতে চাইলে ব্যাংকের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, আমাদের অডিট কার্যক্রম চলছে। এখানে অনেক অনিয়মের তথ্য বেরিয়ে আসছে। শুধ একক ব্যক্তি নয়, সামগ্রিকভাবে জড়িত সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নবীন নিউজ/জেড

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন