নবীন নিউজ, ডেস্ক ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৩৭ পি.এম
নিজের স্বার্থেই ভারতকে হাসিনার লাগাম টেনে ধরা উচিত বলে মন্তব্য করা হয়েছে দেশটির গণমাধ্যমে। শুক্রবার ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টের এক কলামে এই মন্তব্য করা হয়েছে।
মন্তব্য প্রতিবেদনে আহমেদ হোসেন লেখেন, নয়া দিল্লিকে অবশ্যই তার সকল অহংকার নিজেকেই গ্রাস করতে হবে এবং বুঝতে হবে যে— তারা এমন একটি দেশের স্বৈরশাসককে নির্লজ্জভাবে সমর্থন করেছে যার সাথে বিশ্বের পঞ্চম বৃহত্তম স্থল সীমান্ত রয়েছে তাদের। শুধু প্রয়োজন সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মতো বাস্তববাদীতা। এমনকি অতীতে যখন ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটেছিল তখনও তিনি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে নিজের উদ্যোগে তার হাঁটুতে অস্ত্রোপচারের প্রস্তাব দিয়েছিলেন তিনি।
তিনি আরো লেখেন, কয়েকদিন আগে, হাসিনা তার দলের সদস্যদের নির্দেশ দিয়েছিলেন— যারা তার বিরোধিতা করেন তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দিতে। একটি অডিও ক্লিপে তাকে বলতে শোনা যায়, “শুধু তাদের বাড়িতে আগুন ধরিয়ে দিন।” এটা দিবালোকের মতো পরিষ্কার যে— হাসিনা কোনও দালাই লামা নন যে এটি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতকে নৈতিক সংকটে ফেলবে। তিনি দীর্ঘদিন ধরে প্রতিবেশী অঞ্চলে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশে ভারতের একমাত্র মিত্র। কিন্তু হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করা প্রায় অসম্ভব কাজ।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, শেখ হাসিনা মুজিবকে গুম, অপশাসন, দুঃশাসন ও ক্ষমতার অপব্যবহারের প্রতীকে পরিণত করেছেন। তার বাড়ি, যাকে একসময় বাংলাদেশিদের গর্বের স্মারক হিসেবে দেখা হতো, এখন হাসিনার সমার্থক হয়ে উঠে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে ভারতে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন