নবীন নিউজ, ডেস্ক ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৭ পি.এম
নয়াদিল্লিতে বসে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যে ভারতের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন, ভারত সরকারের অবস্থানের সঙ্গে বিষয়টিকে গুলিয়ে ফেললে দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচকতা বাড়বে না। ভারত সরকার পারস্পরিক ইতিবাচক সম্পর্কের জন্য প্রচেষ্টা চালাবে। বাংলাদেশও এ সম্পর্ককে খারাপ না করে একইভাবে প্রতিদান দেবে বলে প্রত্যাশা তাদের।
ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামের সঙ্গে বৈঠকের পর শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করে বক্তব্য ও বিবৃতি দিয়ে আসছেন। তার বক্তব্য মিথ্যা ও উসকানিমূলক দাবি করে শেখ হাসিনাকে এ থেকে বিরত রাখতে ভারতকে জানিয়েছে অন্তবর্তী সরকার।
গতকাল বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে একটি প্রতিবাদলিপিও দিয়েছে। কিন্তু শেখ হাসিনার বক্তব্যের জন্য দায়ী করায় উদ্বেগ জানিয়েছে ভারত।
এ বিষয়ে কথা বলতে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে মো. নুরুল ইসলামকে তলব করেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পরে ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, বৈঠকে জানানো হয়েছে, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক উপকারী সম্পর্ক চায়। সাম্প্রতিক অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকেও বেশ কয়েকবার এ কথার পুনরাবৃত্তি করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশ সরকারের ধারাবাহিক বিবৃতিগুলো ভারতকে নেতিবাচকভাবে তুলে ধরছে। এসব বিবৃতি বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে আমাদেরকে দায়ী করে। বাংলাদেশ সরকারের এসব বক্তব্য আসলে ক্রমাগত নেতিবাচকতার জন্য দায়ী।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ