নবীন নিউজ, ডেস্ক ১৩ ডিসেম্বার ২০২৪ ০৭:১৩ পি.এম
স্কুল, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর ও বিমানের পর এবার ভারতের কেন্দ্রীয় ব্যাংকে ‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)’ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) মুম্বাইয়ের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার অফিসিয়াল ইমেইল অ্যাড্রেসে হুমকি বার্তাটি পাঠানো হয়েছে। হুমকি-সংবলিত ইমেইলটি ভাষায় লেখা হয়েছে। হুমকিদাতা ভিপিএন ব্যবহার করে মেইলটি পাঠিয়েছেন। এতে লেখা ছিল, ব্যাংকটি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে!
বিষয়টি নিয়ে ইতোমধ্যেই অভিযোগ জানিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত-পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ। পুলিশ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
এ নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে আরবিআইকে দ্বিতীয়বার এ হুমকি দেওয়া হলো। এর আগে গত ১৬ নভেম্বরে আরবিআই কাস্টমার কেয়ার ডিপার্টমেন্টে বোমা হামলা হুমকি দেওয়া হয়।
এর আগে গত সোমবার দিল্লির অন্তত ৪০টি স্কুলে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়। গত ৩ ডিসেম্বর বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। চলতি বছরে ভারতে স্কুল, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর ও বিমানে শত শত বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তবে বেশির ভাগই ভুয়া প্রমাণিত হয়েছে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ