বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ঘন কুয়াশায় পচন ধরছে আলু খেতে, দুশ্চিন্তায় কৃষক

নবীন নিউজ ডেস্ক ১৩ ডিসেম্বার ২০২৪ ০২:৩৯ পি.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

দেশের শস্যভান্ডারখ্যাত জেলা নওগাঁয় দিন যতোই যাচ্ছে বাড়ছে শীতের তীব্রতা। গত কয়েকদিন থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে চারপাশ। দিনে ঠিকমতো দেখা মিলছে না সূর্যের। ফলে চরম দুশ্চিন্তায় সময় পার করছেন জেলার আলু এবং বোরো ধান চাষিরা।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘন কুয়াশার কারণে পচন ধরেছে আলুতে, নষ্ট হয়ে যাচ্ছে বোরো বীজতলা। বোরো এবং আলু চাষ নিয়ে শঙ্কায় আছেন বলে জানিয়েছেন কৃষকরা। জেলায় গত কয়েকদিন যাবত তাপমাত্রা ৯ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার বদলগাছি আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের তথ্যমতে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে জেলায় এ বছর ২১ হাজার ২৭০ হেক্টর জমিতে আলু এবং ৯ হাজার ৪৪৫ হেক্টর জমিতে বোরো বীজতলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে জেলায় ৯০ শতাংশ আলু রোপণ করা হয়েছে।

নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের কৃষক উজ্জ্বল হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে আলু পচে নষ্ট হয়ে যাচ্ছে। দেড় বিঘা জমিতে আলু লাগাইতে এখন পর্যন্ত খরচ প্রায় ১০-১২ হাজার টাকার মতো হয়েছে। আলুতে পচন ধরায় চরম হতাশায় আছি।

জেলার সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের ইসলামপুর গ্রামের কৃষক আজগর আলী বলেন, তিন বিঘার মতো জমিতে আলু লাগিয়েছি। গত তিনি-চার দিনের ঘন কুয়াশার কারণে আলুতে সমস্যা দেখা দিয়েছে। আলুর পাতা পচে গাছ নষ্ট হয়ে যাচ্ছে, স্থানীয় ভাষায় এটাকে আমরা মড়ক রোগ বলি। আলু উঠতে এখনো অনেক দেরি, এভাবে ঘন কুয়াশা হতে থাকলে সব আলু পচে নষ্ট হয়ে যাবে। এমনিতেই আলুতে এবছর খরচ অনেক বেশি। আলুর বীজ আর শ্রমিক বাবদ এখন পর্যন্ত ৫৮-৬০ হাজার টাকার মতো খরচ হয়ে গেছে। আলুতে পচন ধরায় চরম দুশ্চিন্তার মধ্যে আছি।

সাপাহার সরকারি কলেজের ইংরেজি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং তরুণ কৃষি উদ্যোক্তা নাঈম হোসেন বলেন, বাজারে আলুর চাহিদা বশি হওয়ায় এবারই প্রথম প্রায় তিন বিঘা জমিতে আলু চাষ করেছি। আলুর বিজের দাম অত্যধিক বেশি, এখন অবধি তিন বিঘা জমিতে খরচ প্রায় ৬০ হাজার টাকার মতো হয়েছে। বীজবাবদ ৩০-৩২ হাজার টাকা খরচ হয়েছে। এর মধ্যে আবার গত কয়েকদিন যাবত ঘন কুয়াশায় চারপাশ অন্ধকার হয়ে থাকছে। এভাবে চলতে থাকলে চরম লোকসানের মুখে পড়তে হবে।

নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি গ্রামের কৃষক দুলাল হোসেন বলেন, বোরো মৌসুমে ধান লাগানোর জন্য বিছন (ধানের বীজ) ফেলেছি। কয়েকদিনের ঘন কুয়াশার কারণে বিছন লাল হয়ে মরে যাচ্ছে। এরকম ঘন কুয়াশা চলতে থাকলে ধান হয়ত আর লাগানো যাবে না।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন, আগাম আলু এবং আগাম বোরো বীজতলাগুলো ঘন কুয়াশার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বীজতলা এবং আলুর জমিতে কৃষককে আগাম সতর্কীকরণ হিসেবে প্রয়োজনীয় ছত্রাকনাশক এবং বোরো বীজতলায় বিকেল বেলা পানি দিয়ে সকাল বেলা পনি বের করে দেওয়া অথবা পলিথিন পেপার দিয়ে বীজতলা ঢেকে দেওয়ার জন্য নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকরা এই পরামর্শগুলো গ্রহণ করলে আশা করি আলু এবং বোরো বীজতলা ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্ত হবে না। এই লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন।

নবীন নিউজ/পি
 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা