নবীন নিউজ ডেস্ক ০৯ ডিসেম্বার ২০২৪ ০৮:১৫ পি.এম
ছবি- সংগৃহীত।
দলীয় নৈতিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কুয়াকাটা পৌর যুবদলের তিন নেতাকে বহিষ্কার করেছে পটুয়াখালী জেলা যুবদল। তাদের বিরুদ্ধে মদ খেয়ে বার ভাঙচুর করার অভিযোগ উঠেছে।
সোমবার জেলা যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে শাখাটির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল-নোমান স্বাক্ষরিত আদেশে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বহিষ্কার নেতারা হলেন- কুয়াকাটা পৌর যুবদলের সদস্য ইউসুফ ঘরামী, কুয়াকাটা ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল মিয়াজী ও ৭নং ওয়ার্ডের সদস্য মিরাজ হাওলাদার।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করেন।
জানা যায়, এর আগে গত শনিবার রাতে কুয়াকাটায় হোটেল হ্যান্ডি কড়াই (বার) ভাঙচুর করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। তবে এ বিষয়টি মিথ্যা দাবি করে বহিষ্কৃত নেতা ইউসুফ ঘরামী জানান, কেন বহিষ্কার করা হয়েছে তা আমার জানা নেই। আমরা কোনো অপরাধ করিনি, বিষয়টি নিয়ে আমরা সংবাদ সম্মেলন করব।
কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন জানান, তাদের বহিষ্কারের কারণ হিসেবে বারে হামলা চালানোর বিষয়টি আমি সংবাদমাধ্যমে মাধ্যমে জেনেছি। তবে বিএনপির নিয়ম-নীতির বাইরে যারা যাবে তাদের ব্যাপারে সংগঠন এমনই সিদ্ধান্ত নেবে। আমরা সংগঠনের নিয়ম-নীতিতে সব সময় অটল থাকব।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা