গত কয়েক সপ্তাহ থেকে সোশ্যাল মিডিয়া ফেসবুক কিংবা ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে ছোট্ট এক শিশুকে তার ছোট বোনের সাথে খুনসুটির নানা ভিডিও করতে দেখেছেন।এখন হয়তো অনেকেই ভাবছেন এটি কী সেই পাকিস্তানি শিশুটি?
ঠিক ধরেছেন, শিরাজি ভিলেজ ভ্লগ’ ফেসবুক-ইউটিউব চ্যানেলের কথাই বলছিলাম। পাকিস্তানের শিরাজ নামের বছর সাত-আট বয়সের এক শিশু গ্রামের বিভিন্ন দৃশ্যের ভ্লগ করেন। পাহাড়ি অঞ্চলে দৈনন্দিন জীবনের নানা বিষয় সুন্দরভাবে নিজ ভাষায় উপস্থাপন করেন এই শিশুটি। ঘুরে ঘুরে গ্রামের সাধারণ জীবন ও অভিজ্ঞতা তুলে ধরেন ভিডিওতে।
আর আধুনিক এই সময়ে সরল উপস্থাপনায় ইন্টারনেটের মাধ্যমে অল্প সময়েই নিজ দেশ ছাড়িয়ে পার্শ্ববর্তী দেশগুলোয়ও ক্ষুদে ইউটিউবার হিসেবে বেশ পরিচিতি লাভ করেছেন শিরাজ।
২০২২ সালের ২১ মে ইউটিউব চ্যানেল খুললেও মাস খানেক আগে প্রথম ভিডিও পোস্ট করা হয় ‘শিরাজি ভিলেজ ভ্লগ’ চ্যানেলে। এ পর্যন্ত মোট ২২টি ভিডিও আপলোড করা হয়েছে চ্যানেলটিতে এবং মোট ভিউ হয়েছে ৭৯ লাখ ৮৬ হাজারেরও বেশি।
বর্তমানে এ ক্ষুদে তারকার ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় চার লাখ । তার ফেসবুকে ফলোয়ার রয়েছে ৫ লাখ ৯১ হাজার। এই ক্ষুদে তারকাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন এক্সপ্রেস।
প্রতিবেদনে ব্যক্তিত্ব নিয়ে বলা হয়, শিরাজ ছোট্ট একজন শিশু হলেও পর্দায় তার সহজ এবং শক্তিশালী উপস্থাপনা ও চিত্তাকর্ষক দর্শকদের আটকে রাখার মতো। কিছুটা দুষ্টু স্বভাবের হলেও হৃদয়বান। সবসময় মুখে হাসি থাকে তার। যা ভিডিওকে আরও প্রাণবন্ত করে তোলে।
শিরাজ তার ছোটবোন মুসকানের সঙ্গে খুবই বন্ধুসুলভ। মুসকানও যেন ভিডিওর জন্য ভাই শিরাজের মতো যোগ্য। কেননা, স্বাভাবিকভাবে তার মতো অল্প বয়সী মুসকানের যেখানে উদ্বিগ্ন ও অপ্রস্তুত থাকার কথা, সেখানে সে কিছুই ভয় পান না। তুলতুলে গোলাপি গালে সবসময় হাস্যোজ্জ্বল থাকেন ছোট্ট মুসকান।
আশপাশের পরিবেশকে শিরাজ দারুণভাবে ধারণ করে মনে হয় মনোরম গ্রামটি দেখে মনে হয় যেন রূপকথার গল্প থেকে বের হয়ে এসেছে। তুষারে ঢাকা পাহাড় এবং ঐতিহ্যবাহী জীবনধারা। যদিও ভিডিওটিতে গ্রামবাসীর সম্পদের অভাব রয়েছে তা স্পষ্টই বুঝা যায়।
ভিডিওতে তাদের ছাগলের সঙ্গে খেলা করা এবং তাড়া করা, তুষার খাওয়া, বিরক্তিকর সেতু পার হওয়া, পাহাড়ে উঠতে দেখা যায় । একঘেয়েমি এড়ানোর জন্য জীবনকে কীভাবে সহজ করা যায়, সেটি তার ভিডিওতে ফুটিয়ে তোলে।
শিরাজ তার গ্রামের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরেন। প্রায়ই বিভিন্ন মৌলিক সুযোগ-সুবিধার অভাবের ব্যাপারে অভিযোগ জানাতে দেখা যায় তাকে। সেসব ছড়িয়ে দেয়ার জন্য শ্রোতাদের কাছে অনুরোধও করেন। যাতে গ্রামের মানুষরা কিছু বিশেষ সুবিধা পেতে পারে।
শিরাজের আচার-ব্যবহার প্রকৃতিগতভাবে চমৎকার। শিরাজের বয়স কম হলেও দর্শক ধরে রাখতে জানেন। জটিল বিষয়ের মধ্যেও তারা আনন্দ খুঁজে বের করতে পারেন।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ