নবীন নিউজ ডেস্ক ০৮ ডিসেম্বার ২০২৪ ০৯:০৩ পি.এম
ছবি- সংগৃহীত।
সামরিক বাহিনীকে গোলান মালভূমির সিরিয়া-ইসরাইল সীমান্তের বাফার জোন ‘দখলের’ নির্দেশ দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রোববার (৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
বিদ্রোহীদের জোরদার হামলার মুখে মাত্র ১২ দিনেই পতন হয় প্রেসিডেন্ট আসাদের ২৪ বছরের সাম্রাজ্যের। রোববার (৮ ডিসেম্বর) সকালে রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেন বিদ্রোহীরা। এর মধ্যে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে পালান। আসাদ পালিয়ে যাওয়ার পরই নেতানিয়াহুর এমন বক্তব্য সামনে এলো।
ইসরাইলি প্রধানমন্ত্রী বলেছেন, তিনি সেনাবাহিনীকে ইসরাইল-অধিকৃত এবং সিরিয়া-নিয়ন্ত্রিত গোলান মালভূমির মধ্যকার বাফার জোন ‘দখল’ করার নির্দেশ দিয়েছেন।
নেতানিয়াহু জানান, সিরিয়ার সঙ্গে ১৯৭৪ সালের একটি বিচ্ছিন্নতা চুক্তি ভেঙে গিয়েছে। তাই তিনি বাফার জোন এবং কাছাকাছি কমান্ডিং অবস্থানগুলো দখল করার নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, ‘আমরা কোনো শত্রু শক্তিকে আমাদের সীমান্তে নিজেদের প্রতিষ্ঠা করতে দেব না।’
এদিকে, প্রেসিডেন্ট আসাদের পতনের পরই ইসরাইলি ট্যাংক সিরিয়ার সীমান্ত বেড়া অতিক্রম করেছে বলে জানা গেছে। ১৯৭৪ সালের পর এই প্রথমবারের মতো ইসরাইলি ট্যাংক সিরিয়ার সীমান্ত বেড়া অতিক্রম করল বলে জানিয়েছে আলজাজিরা।
মারিভ পত্রিকার বরাতে আলজাজিরা বলছে, সিরিয়ার সশস্ত্র বাহিনী বা বেসামরিক নাগরিকদের আনুগত্য নির্বিশেষে, তাদের ইসরাইলি অবস্থানের কাছাকাছি আসা থেকে বিরত রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
এর আগে ইসরাইলের প্রবাসী-বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি বলেছিলেন, ইসরাইলকে অবশ্যই দখলকৃত গোলান মালভূমিতে হারমন পর্বতে সিরিয়ার সাথে ‘১৯৭৪ সালের যুদ্ধবিরতির ভিত্তিতে একটি নতুন প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে হবে’।
প্রসঙ্গত, ইসরাইল ১৯৬৭ সালে সিরিয়ার গোলান মালভূমির বেশিরভাগ অংশ দখল করে নেয় এবং ১৯৮১ সালে এটিকে সংযুক্ত করে।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ