মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

সিরিয়া নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন নবীজি

নবীন নিউজ ডেস্ক ০৮ ডিসেম্বার ২০২৪ ১২:০১ পি.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

শামের ভূমি, যা বর্তমানে সিরিয়া, জর্ডান, লেবানন ও পূর্ণ ফিলিস্তিন নিয়ে গঠিত। ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী এ ভূমি। হাদিসে কয়েকটি রকতপূর্ণ ও পবিত্র ভূমির উল্লেখ আছে। তার মধ্যে সিরিয়া বা শাম অন্যতম।

এ ভূমি নবী-রসুলদের ভূমি হিসেবে পরিচিত। ভবিষ্যতের ও কিয়ামতপূর্ব বহু ঘটনার সঙ্গে এ অঞ্চলের নিবিড় সম্পর্ক রয়েছে। রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের ব্যাপারে বিভিন্ন ভবিষ্যদ্বাণী করেছেন, যা এ অঞ্চলের গুরুত্ব আরও বাড়িয়ে দেয়।

সিরিয়া দ্বিতীয় হিজরতভূমি
 
হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বর্ণনা করেন, রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিজরতের পর শিগগিরই আরেকটি হিজরত সংঘটিত হবে। তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারা, যারা ইবরাহিম আলাইহি ওয়াসাল্লাম-এর হিজরতভূমি {শাম} দেশে অবস্থান করবে। আর পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষরাই বাকি থাকবে, যাদের আল্লাহ অপছন্দ করবেন। তাদের ভূমিগুলো তাদের ত্যাগ করবে আর তারা ফিতনার আগুনে পুড়বে। -আবু দাউদ ২৪৮২

মুসলিম বাহিনীর অবস্থান সিরিয়ায়
 
ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম বাহিনী শিগগিরই কয়েকটি দলে বিভক্ত হবে—একটি শামে, একটি ইয়েমেনে এবং অন্যটি ইরাকে। ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তা'আলা আনহু জিজ্ঞেস করেন, হে আল্লাহর রসুল! আমি যদি সে যুগ পাই, কোন দলে যোগ দেব?
 
রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি শামের বাহিনীতে যোগ দাও, কারণ এটি আল্লাহর পছন্দনীয় ভূমি। সেখানে তিনি তার সর্বোত্তম বান্দাদের একত্র করবেন। -আবু দাউদ ২৪৮৩

শামের ওলিদের বিশেষ দল

শুরাইহ ইবনে উবাইদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, হজরত আলী রাদিয়াল্লাহু তা'আলা আনহু একবার শামবাসীদের প্রতি অভিশাপ দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন,
 
আমি রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, শামে আবদালরা {আল্লাহর বিশেষ ওলি} অবস্থান করেন। তারা ৪০ জন থাকেন। যখন একজন মারা যান, আল্লাহ তার স্থানে আরেকজনকে নিযুক্ত করেন। তাদের বরকতে বৃষ্টি হয় এবং শত্রুর বিরুদ্ধে জয়লাভ হয়। -মুসনাদে আহমদ: ৮৯৬

মুয়াবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু তা'আলা আনহু বর্ণনা করেন, রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাম ফাসাদে জড়িয়ে পড়বে, তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না। আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে আর কিয়ামত পর্যন্ত কেউ তাদের ক্ষতি করতে পারবে না। -তিরমিজি: ২১৯২
 
হজরত আবুদ্দারদা রাদিয়াল্লাহু তা'আলা আনহু বর্ণনা করেন, রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহরে, যা দামেস্কের পাশে অবস্থিত। এটি শামের একটি উৎকৃষ্ট স্থান। -আবু দাউদ: ৪২৯৮

ইমাম মাহদির খেলাফত ও ভূমিধস
 
উম্মে সালামা রাদিয়াল্লাহু তা'আলা আনহু বর্ণনা করেন, রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন খলিফার মৃত্যুর পর মতানৈক্য দেখা দেবে। তখন একজন ব্যক্তি {ইমাম মাহদি} মদিনা থেকে মক্কায় আসবেন আর মানুষের চাপের মুখে বাইয়াত গ্রহণ করবেন। তার বিরুদ্ধে শাম থেকে একটি দল পাঠানো হবে, কিন্তু তারা বাইদা নামক স্থানে ভূমিধসে পতিত হবে। -সহিহ মুসলিম: ২৮৮২

সিরিয়ায় ঈসা আলাইহি ওয়াসাল্লাম-এর অবতরণ ও দাজ্জালের মৃত্যু
 
নাউওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তা'আলা আনহু বর্ণনা করেন, রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল শাম ও ইরাকের মধ্যবর্তী এলাকা থেকে বের হয়ে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে। তার অনিষ্টতার পর আল্লাহ ঈসা আলাইহি ওয়াসাল্লাম-কে দামেস্কের পূর্ব দিকের শুভ্র মিনারে অবতরণ করাবেন। ঈসা আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে হত্যা করবেন শামের বাবে লুদ নামক স্থানে। -সহিহ মুসলিম: ২৯৩৭
 
শামের ভূমি তার অতীত ও ভবিষ্যতের ঘটনা নিয়ে বরকতময় আর রহস্যময়। রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাদিসে বর্ণিত এসব বার্তা মুসলিম উম্মাহর জন্য বিশেষ গুরুত্ব বহন করে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা

news image

চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান

news image

মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?

news image

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

news image

বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ

news image

স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল

news image

অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়

news image

আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা

news image

একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!

news image

ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম

news image

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

news image

ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী

news image

রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?

news image

রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা

news image

অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?

news image

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

news image

ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে

news image

আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?

news image

ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে

news image

যেসব কারণে রোজার ক্ষতি হয় না

news image

জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?

news image

ইফতারের আগে করা যায় যেসব আমল

news image

রোজা আদায় না করলে যে শাস্তি

news image

মানুষের সেবা করার সেরা মাস রমজান

news image

‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’

news image

রমজানে যে ৭ আমল বেশি করতে হবে

news image

রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন

news image

ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার

news image

রমজান মাসের গুরুত্ব ও ফজিলত

news image

রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?