নবীন নিউজ ডেস্ক ০৭ নভেম্বার ২০২৪ ০৯:০৮ এ.এম
সংগৃহীত ছবি
ফের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরই ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছে ইসরাইল। যদিও চলমান গাজা যুদ্ধে ইসরাইকে ১৭ বিলিয়নের বেশি ডলার সহায়তা দিয়েছে বাইডেন-হ্যারিস প্রশাসন। তা সত্ত্বেও ট্রাম্পের বিরুদ্ধে কমালা হ্যারিসের পরাজয়কে রীতিমত ‘উদযাপন’ করেছে ইসরাইলিরা।
কারণ ট্রাম্প হলেন ইতিহাসের সবচেয়ে বড় ইসরাইলপন্থি মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প নিজেই এমন দাবি করেছেন।
ট্রাম্প এর আগে ২০১৬ সালে প্রথমবার প্রেসিডেন্ট হন। সেই সময় ইসরাইলের পক্ষ হয়ে ফিলিস্তিনের বিরুদ্ধে অনেক কাজ করেছেন তিনি।
তার প্রথম শাসনামলে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে রেকর্ড পরিমাণ জমি দখল করেছিল ইসরাইল। অবৈধভাবে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করলেও ট্রাম্প এবং তার প্রশাসন এ ব্যাপারে কিছু করেনি বলেনি।
এছাড়া ২০১৮ সালে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ট্রাম্প। সে বছর জেরুজালেমে যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস খোলে। মার্কিনিদের এমন সিদ্ধান্তে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ ফিলিস্তিনিরা। ওই সময় গাজা সীমান্তে ৫৮ ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করা হয়। জেরুজালেমে মার্কিন দূতাবাস খুলতে সেখানে উপস্থিত হন ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প। ইভানকা যখন হাসিমুখে দূতাবাসের উদ্বোধন করছিলেন তখন নিজেদের রক্ত দিচ্ছিল ফিলিস্তিনিরা।
যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি দিলেও পূর্ব জেরুজালেমের বেশিরভাগ বাসিন্দা ফিলিস্তিনি এবং স্বাধীন ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম থাকবে এমন স্বপ্ন দেখেন তারা।
এছাড়া ২০১৮ সালে দখলকৃত গোলান হাইটকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দেন ট্রাম্প। যা আন্তর্জাতিক আইনে অবৈধ।
প্রথমবার প্রেসিডেন্ট থাকা অবস্থায় ট্রাম্প যুক্তরাষ্ট্রকে জাতিসংঘের মানবিধার কাউন্সিল থেকে প্রত্যাহার করে নেন এবং ফিলিস্তিনিদের জন্য বরাদ্দকৃত মার্কিন সহায়তা বন্ধ করে দেন।
২০২০ সালে ট্রাম্প কথিত ‘শান্তি পরিকল্পনা’ প্রস্তাব করেন। এতে জেরুজালেমের পূর্ণ নিয়ন্ত্রণ ইসরাইলের হাতে থাকা, অবৈধ বসতিকে স্বীকৃতি দেওয়া এবং ফিলিস্তিনি সীমান্তগুলোতে ইসরাইলের নিয়ন্ত্রণ থাকার কথা বলা হয়। এই পরিকল্পনায় তিনি এমন এক ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব দেন যেখানে এক অংশের সঙ্গে আরেক অংশের কোনো সংযোগ নেই। অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র ভূখণ্ড নিয়ে ফিলিস্তিনি গঠিত হবে। আবার এই স্বাধীন ফিলিস্তিনের নিয়ন্ত্রণ থাকবে ইসরাইলি সেনাবাহিনীর হাতে।
এছাড়া ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বড় ভূমিকা রাখেন ট্রাম্প। এসব তিনি করেছেন স্বাধীন ফিলিস্তিন গঠন ছাড়াই। যা যুক্তরাষ্ট্রের নীতির স্ববিরোধীতা।
সূত্র: আলজাজিরা
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ