জাপানে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে নগ্ন হয়ে উৎসব পালন করা হয়। বিষয়টি শুনতে অদ্ভুত লাগলেও বিভিন্ন রীতি মেনে ঘটা করে পালিত হয় এই 'নেকেড মেন' উৎসব। তবে এই বছরই সমাপ্তি ঘটল এই উৎসবের। আগামী বছর থেকে আর পালন করতে পারবে না এই উৎসবটি।
জাপান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের জনসংখ্যার হার কমতে শুরু করেছে। যুব সম্প্রদায়ের থেকে বয়স্ক মানুষের সংখ্যা বেড়েছে। অন্যান্য দেশের তুলনায় জাপান এই সমস্যার সম্মুখীন হয়েছে। এর ফলে অগণিত স্কুল, দোকান এবং পরিষেবা বন্ধ করতে হয়েছে। বিশেষ করে ছোট বা গ্রামীণ সম্প্রদায়ের মধ্যে।
এই উৎসব পালন করা হয় জাপানের কোকুসেকি মন্দিরে। এই মন্দিরের সোমিনসাই উৎসব চন্দ্র নববর্ষের সপ্তম দিন থেকে পরের দিন সকাল পর্যন্ত অনুষ্ঠিত হত। যুগ যুগ ধরে বছরের দ্বিতীয় মাসের তৃতীয় শনিবার ঘটা করে পালিত হয় এই উৎসব।
মন্দির কর্তৃপক্ষ এই বার্ষিক অনুষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তারা মনে করেছে, এই উৎসব স্থানীয় বয়স্কদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই উৎসবের আচারবিধি তাদের জন্য পালন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
জাপানের 'নেকেড মেন' ফেস্টিভ্যালের আরেক নাম সোমিনসাই উৎসব। কোকুসেকি মন্দিরে পালিত হয় এই উৎসব। এই অনুষ্ঠানে জাপানের শত শত পুরুষেরা ছোট সাদা কাপড় জড়িয়ে সামিল হন। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে পুরুষেরা বরফের পানিতে গোসল করে শুদ্ধ হন। তারপর কয়েক ঘণ্টা 'জাসো জয়সা'বলে স্লোগান দিতে দিতে মন্দিরের চারপাশে দৌড়াতে হয়।
এরপরে মন্দিরের পুরোহিত মাঠে ১০০ মন্তপূত লাঠি ছড়িয়ে দেন। এই লাঠি সংগ্রহ করার জন্য চেষ্টা করেন পুরুষেরা। কারণ এই অনুষ্ঠানের রীতি অনুযায়ী, যে ওই লাঠি নিতে পারবে তার সারাবছর ভালো যাবে। কিন্তু ওই লাঠি দখল করা মোটেই সহজ হয় না। কারণ লোকসংখ্যার থেকে লাঠির সংখ্যা থাকে কম। ফলে লাঠি হাতানোর জন্য পুরুষদের মধ্যে মারপিট লেগে যায়। শেষমেষ রক্তাক্ত শরীরে শেষ হয় নেকেড ফেস্টিভ্যাল বা উলঙ্গ উৎসব।
'নেকেড মেন' ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেন কম বয়সী বা মধ্যবয়সী পুরুষেরা।কোনও নারী এই উৎসবে অংশগ্রহণ করেন না। তবে এবার উল্লেখযোগ্যভাবে নারীদের অংশগ্রহণের অনুমতি মিলেছিল। আবেদনের প্রেক্ষিতে এবার ৪০ জন নারীকে নগ্ন হয়ে উৎসবে যোগ দেওয়ার অনুমতি দিয়েছিল জাপান সরকার।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ