রবিবার ৩১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

অবৈধ সম্পদ দানে পাপ বাড়ে নাকি কমে?

নবীন নিউজ, ডেস্ক ২৮ জুলাই ২০২৪ ০৪:৪৭ পি.এম

সংগৃহীত

দান-সদকা করা ইবাদত। আর ইবাদত কবুল হওয়া না হওয়ার বিষয়টি নির্ভর করে উপার্জন প্রক্রিয়ার ওপর। উপার্জন হালাল হলে দান-সদকাসহ যে কোনো ইবাদত গৃহীত হয়। আর উপার্জন হারাম হলে কোনো ইবাদতই গৃহীত হয় না। কেউ যদি অবৈধভাবে অর্জিত সম্পদ সওয়াবের নিয়তে দান করে তাহলে তা আল্লহার নিকট কবুল তো হবেই না, বরং এতে আরো বেশি গুনাহ হবে।

হজরত রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘কোনো বান্দা হারাম পদ্ধতিতে উপার্জিত অর্থ দান-সদকা করলে তা কবুল হবে না এবং তা নিজ কাজে ব্যয় করলে বরকত হবে না। আর ওই ধন তার উত্তরাধিকারীদের জন্য রেখে গেলে তা তার দোজখের পুঁজি হবে।’ (মিশকাত)

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, ‘বান্দা হারাম পথে উপার্জন করবে, এরপর তা থেকে আল্লাহর পথে খরচ করবে এবং তাতে বরকত দেওয়া হবে, এমন ধারণা অমূলক। বরং ওই ব্যক্তি মৃত্যুর পর সেই সম্পদ রেখে গেলে তা তাকে আরও বেশি জাহান্নামের দিকে নিয়ে যাবে।’ (মুসনাদে আহমাদ ৩৬৭২) 

হাসরের মাঠে আল্লাহতায়ালা প্রত্যেক বান্দাকে পাঁচটি প্রশ্ন করবেন। হজরত রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘সেই দিন পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো আদম সন্তান তার পা এক কদমও নাড়াতে পারবে না। প্রশ্নগুলো হলো- ১. তুমি সারা জীবন কোন পথে কাটিয়েছ? ২. যৌবনকালে কোনো আমল করেছ? ৩. ধন-সম্পদ কোন পথে উপার্জন করেছ? ৪. কোন পথে ধন-সম্পদ ব্যয় করেছ? ৫. দ্বীন ইসলাম সম্পর্কে যতটুকু জেনেছ, সে অনুযায়ী কতটুকু আমল করেছ?’ তিরমিজি

কাসেম বিন মুখায়মিরাহ (রহ.) বর্ণনা করেন, হজরত রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি কোনো পাপের পথে সম্পদ উপার্জন করল, অতঃপর তা আত্মীয়তা রক্ষায় খরচ করল বা সদকা করল অথবা তা আল্লাহর রাস্তায় খরচ করল; তাহলে (কিয়ামতের মাঠে) এর সবকিছুই একত্রিত করা হবে। অতঃপর তা জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে।’ আবু দাউদ ১৩১

হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-কে একবার জিজ্ঞাসা করা হলো, যে ব্যক্তি এখন নেক আমল করছে, তবে আগে জুলুম-অত্যাচার করত এবং হারাম উপার্জন করত। এখন সে নেক দিলে তওবা করে আগের সেই সম্পদ দিয়ে হজ করল, গোলাম আজাদ করল এবং আল্লাহর রাস্তায় দান-সদকা করল (তার ব্যাপারে আপনি কী বলেন?)। জবাবে তিনি বললেন, ‘নিশ্চয়ই অপবিত্রতা আরেকটি অপবিত্রতা দূর করতে পারে না।’ মুসনাদে বাজ্জার ৩৯৩২ 

‘অপবিত্রতা আরেকটি অপবিত্রতা দূর করতে পারে না’ এর অর্থ হলো, আলোচনায় উল্লিখিত ব্যক্তি আগে হারাম পন্থায় উপার্জন করেছে, এটা হচ্ছে এক অপবিত্রতা। অতঃপর তওবা করে সেই অপবিত্র সম্পদ দান করেছে পূর্বের পাপ মুক্তির জন্য, এটা আরেক অপবিত্রতা। 

যারা হারাম পথে সম্পদ উপার্জন করে আর মনে মনে ভাবে, বৃদ্ধ বয়সে এখান থেকে কিছু সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেব। ব্যস, সব গুনাহ মাফ হয়ে যাবে! তাদের উচিত, হজরত রাসুল  (সা.)-এর উল্লিখিত হাদিসগুলো ভালোভাবে স্মরণ রাখা।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা

news image

চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান

news image

মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?

news image

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

news image

বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ

news image

স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল

news image

অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়

news image

আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা

news image

একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!

news image

ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম

news image

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

news image

ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী

news image

রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?

news image

রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা

news image

অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?

news image

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

news image

ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে

news image

আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?

news image

ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে

news image

যেসব কারণে রোজার ক্ষতি হয় না

news image

জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?

news image

ইফতারের আগে করা যায় যেসব আমল

news image

রোজা আদায় না করলে যে শাস্তি

news image

মানুষের সেবা করার সেরা মাস রমজান

news image

‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’

news image

রমজানে যে ৭ আমল বেশি করতে হবে

news image

রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন

news image

ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার

news image

রমজান মাসের গুরুত্ব ও ফজিলত

news image

রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?