মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

দেনমোহর কখন আদায় করবেন

নবীন নিউজ, ডেস্ক ১৭ অক্টোবার ২০২৪ ১২:০৮ পি.এম

সংগৃহীত ছবি

নারী-পুরুষের ভালোবাসায় সিক্ত হওয়ার একমাত্র হালাল মাধ্যম বিয়ে। আর বিয়ের অন্যতম অনুষঙ্গ হচ্ছে দেনমোহর। দেনমোহর নারীর অধিকার। এটি পরিশোধ করা ইসলামের বিধান। দেনমোহর শুধু একটা অঙ্ক ধরে রাখার নাম নয়। বরং তা পরিশোধ করা আবশ্যক।

দেনমোহর নিয়ে সমাজে চরম অজ্ঞতা ও উদাসীনতা রয়েছে। এ বিষয়ে উদাসীনতা এত বেশি যে, অনেকে নফল নামাজ পড়াকে যতটা গুরুত্বপূর্ণ মনে করেন, দেনমোহর আদায়কে তার সিকি ভাগও মনে করেন না। অথচ তা একটি ফরজ বিধান ও বান্দার হক, যা আদায় করা ছাড়া মানুষ যথাযথ দ্বীনদার হতে পারে না।

পবিত্র কোরআনে দেনমোহরের আলোচনা

মানুষের সব চাহিদার সমাধান রয়েছে ইসলামে। মহান আল্লাহ নারী-পুরুষকে পবিত্র রাখতে বিয়ের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন,
 
তোমরা বিয়ে করো তোমাদের পছন্দের নারীদের থেকে, যদি আশঙ্কা করো যে তোমরা ভারসাম্যপূর্ণ আচরণ করতে পারবে না, তাহলে মাত্র একজন। (সুরা নিসা ৩)

দেনমোহর সম্পূর্ণ নারীর অধিকার। এ অধিকার খর্ব করা যাবে না। মহান আল্লাহ বলেন, 
 
আর মুমিন সচ্চরিত্রা নারী এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছে, তাদের সচ্চরিত্রা নারীদের সঙ্গে তোমাদের বিয়ে বৈধ। যখন তোমরা তাদেরকে দেনমোহর দেবে, বিয়ের জন্য, প্রকাশ্য ব্যভিচারকারী বা গোপনপত্নী গ্রহণকারী হিসেবে নয়।(সুরা মায়েদা. আয়াত : ৫)

দেনমোহর আদায় করার সময়

বিয়ের সঙ্গে সঙ্গেই দেনমোহর আদায় করে দেয়া উচিত। তবে যদি অনিবার্য কারণে ঐ সময় তা আদায় করা সম্ভব না হয় তাহলে কখন আদায় করা হবে তার মেয়াদ নির্ধারিত করে নিতে হবে।

নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাসম্ভব আকদের সময়ই দেনমোহর পরিশোধ করার তাগিদ দিয়েছেন। অসম্ভব হলে অন্তত কিছু অংশ আদায় করার নির্দেশনা রয়েছে। এক সাহাবি বিয়ের আগ্রহ প্রকাশ করলে নবীজি তাকে জিজ্ঞেস করলেন, ‘দেনমোহর আদায় করার জন্য তোমার কাছে কী আছে?’ তিনি কিছুই নেই জানালে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘যাও একটি লোহার আংটি হলেও জোগাড় কর!’ (বুখারি )

দেনমোহর স্বামী-স্ত্রীর সম্পর্কের সৌন্দর্য ও ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেনমোহর পরিশোধ না করা একটি গুরুতর অন্যায়, যা ইসলামের নৈতিকতা ও বিধানের পরিপন্থি। মহান আল্লাহ আমাদের বুঝার ও আমল করার তওফিক দান করুন। আমিন।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা

news image

চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান

news image

মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?

news image

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

news image

বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ

news image

স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল

news image

অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়

news image

আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা

news image

একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!

news image

ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম

news image

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

news image

ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী

news image

রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?

news image

রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা

news image

অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?

news image

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

news image

ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে

news image

আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?

news image

ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে

news image

যেসব কারণে রোজার ক্ষতি হয় না

news image

জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?

news image

ইফতারের আগে করা যায় যেসব আমল

news image

রোজা আদায় না করলে যে শাস্তি

news image

মানুষের সেবা করার সেরা মাস রমজান

news image

‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’

news image

রমজানে যে ৭ আমল বেশি করতে হবে

news image

রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন

news image

ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার

news image

রমজান মাসের গুরুত্ব ও ফজিলত

news image

রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?