নবীন নিউজ, ডেস্ক ২৩ অক্টোবার ২০২৪ ০৩:৫৭ পি.এম
মুসলিম পুরুষদের একসঙ্গে চারজন স্ত্রী রাখার অধিকার আছে বলে রায় দিয়েছে ভারতের বোম্বে হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, মুসলিম পুরুষেরা যদি ধর্মীয় বিধিবিধান মেনে একসঙ্গে চারজন স্ত্রীর সঙ্গে সংসার করতে চান, তবে তাঁরা একাধিক বিয়ে নিবন্ধন করাতে পারবেন।
একজন মুসলিম পুরুষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানিতে এ কথা বলেন বোম্বে হাইকোর্ট।
বুধবার (২৩ অক্টোবর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে, দ্যা হিন্দু ও টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, আলজেরিয়ার এক নারীকে তৃতীয় বিয়ে করেছিলেন ওই ব্যক্তি। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিয়ে নিবন্ধন করতে গেলে মহারাষ্ট্রের বিবাহ আইনে তাঁর আবেদন খারিজ হয়ে যায়। পরে তিনি আদালতের দ্বারস্থ হন এবং তার দায়ের করা আবেদনের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
মহারাষ্ট্রের বিবাহ আইনে একক বিয়ের কথা বলা আছে। একসঙ্গে একাধিক বিয়ে নিবন্ধনের সুযোগ নেই। আর এই আইনের কারণেই ওই ব্যক্তির তৃতীয় বিয়ের পরও থানে মিউনিসিপ্যাল কর্পোরেশন এই দম্পতিকে তাদের ম্যারেজ সার্টিফিকেট দিতে অস্বীকার জানিয়েছিল।
গত ১৫ অক্টোবর শুনানির সময় বিচারপতি বিপি কোলাবাওয়াল্লা এবং সোমশেখর সুন্দরেশানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ কর্তৃপক্ষের ওই যুক্তি ও ম্যারেজ সার্টিফিকেট না দিতে চাওয়াকে “সম্পূর্ণ ভুল ধারণা” বলে অভিহিত করেন এবং বলেন, আইনটি মুসলিম পুরুষদের একাধিক বিবাহ নিবন্ধন করতে মোটেই বাধা দেয় না কারণ এটি (একাধিক বিবাহ) মুসলিম ব্যক্তিগত আইনের অধীনে অনুমোদিত।
আদালত আরও বলেন, মুসলিমদের ধর্মীয় বিধানকে ছেঁটে ফেলা হয়েছে, এমন কোনো বিষয় মহারাষ্ট্রের বিবাহ আইনে নেই। সেই সঙ্গে আদালত স্মরণ করিয়ে দিয়েছেন, থানে পৌর করপোরেশন এর আগে আবেদনকারীর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিয়ের নিবন্ধন সনদ দিয়েছে।
মুসলিমদের ধর্মীয় বিধিবিধানে একজন পুরুষের একসঙ্গে চারজন স্ত্রীর সঙ্গে সংসার করার বৈধতা রয়েছে। তবে শর্ত হলো, প্রত্যেক স্ত্রীর সমান অধিকার নিশ্চিত করতে হবে। কোনোভাবেই বৈষম্য করা যাবে না।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ