শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

মেয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ায়, বান্ধবীকে ডেকে এনে মারধর

নবীন নিউজ, ডেস্ক ০৯ মার্চ ২০২৪ ০৩:৩৫ পি.এম

গাজীপুরের কালিয়াকৈরে ১০ম শ্রেণির এক শিক্ষার্থী  জুথি আক্তার মীমকে মাথার চুল কেটে শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা এনামুল হক অভিযুক্তদের বিরুদ্ধে গত ৪ মার্চ কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে  জানা যায়, কালিয়াকৈরের রুপনগর এলাকায় এনামুল হক স্ত্রী এবং মেয়ে জুতি আক্তার মীমকে নিয়ে বসবাস করে আসছে। এনামুল হকের মেয়ে জুথি আক্তার মীম সফিপুর আরকে মডেল ল্যাবরেটরি স্কুলের ১০ম শ্রেণিতে লেখাপড়া করে। 

একই স্কুলে একই ক্লাসে তাদের পাশের বাসার মশিউর রহমানের মেয়ে মারিয়া আক্তারও লেখাপড়া করে। একই জায়গায় বাসা এবং একই ক্লাসে লেখাপড়া করার সুবাধে মারিয়ার আক্তার এবং জুথি আক্তার প্রতিদিন একই সাথে স্কুলে যেতো।

গত এক মাস আগে মারিয়া আক্তার প্রেমের সম্পর্কের টানে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়। 
এই ঘটনায় গত রোববার (৩ মার্চ)  বিকালে তাকে বাসায় ডেকে নিয়ে মেয়ের কথা জিজ্ঞেস করে পালিয়ে যাওয়া শিক্ষার্থীর বাবা। এ সময় তার মেয়ে কোথায় আছে তা বলার জন্য মেয়েটিকে চাপ দিতে থাকে।

বান্ধবীর অবস্থান সম্পর্কে সে কিছুই জানে না বললে ওই কিশোরীকে গালাগালসহ শারীরিকভাবে লাঞ্ছিত করে অভিযুক্তরা। এ সময় মারধরের শিকার ওই শিক্ষার্থীর চুল কেটে দেওয়া হয়।

চুল কাটা ও মারধরের পর ওই কিশোরী অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে আসে। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়

জুথি আক্তারের বাবা এনামুল হক বলেন, মশিউর রহমানের মেয়ে প্রেম করে একটি ছেলের সঙ্গে পালিয়ে গেছে। কিন্তু মারিয়ার বাবা-মা তার মেয়ের খোঁজ খবর নিতে আমার মেয়েকে বাসায় ডেকে নিয়ে বেধম মারপিট করে। একপর্যায়ে তারা আমার মেয়ের মাথার চুল কেটে দিয়েছে।  আমি এ ঘটনার বিচার চাই।

কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত দম্পতি পালিয়ে থাকায় তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে ওই দম্পতিকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা