নবীন নিউজ ডেস্ক ১৬ অক্টোবার ২০২৪ ০৩:৫৬ পি.এম
সংগৃহীত ছবি
আল্লাহ তায়ালা নবীদের মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছিলেন। নবীরা মানুষকে আলোর পথে আহ্বান করেছেন। তাঁদের সত্য ও সঠিক পথ দেখিয়েছেন। ধর্মীয় বিষয়ের সঙ্গে সঙ্গে সেই যুগের সভ্যতা, সংস্কৃতি ও আবিষ্কারের উন্নত মাধ্যমগুলো তাঁর উম্মতকে শিক্ষা দিয়েছেন, নিজেরা যেই মাধ্যম ব্যবহার করে উপকৃত হয়েছেন। কোরআন ও হাদিসে বিভিন্ন নবীর তাদের যুগের নব আবিষ্কৃত বস্তুর ইতিহাস রক্ষিত আছে।
আমরা কলম দিয়ে লেখিলেখি করি। প্রযুক্তির কল্যাণে বর্তমানে কলমের বিকল্প অনেক কিছুই আবিষ্কার হয়েছে। তবে কলমের প্রয়োজনীয়তা একটু কমেনি। পৃথিবীতে সর্বপ্রথম কলম আবিষ্কার করেছিলেন যিনি তিনি আল্লাহর প্রেরিত একজন নবী ছিলেন। তাঁর নাম হজরত ইদরিস আ.।
মানুষের মধ্যে তিনিই সর্বপ্রথম কলমের সাহায্যে লেখা ও বস্ত্র সেলাই আবিষ্কার করেন। তাঁর আগে মানুষ সাধারণত পোশাকের পরিবর্তে জীবজন্তুর চামড়া ব্যবহার করত। ওজন ও পরিমাপের পদ্ধতিও সর্বপ্রথম তিনি আবিষ্কার করেন এবং অস্ত্রশস্ত্রের আবিষ্কারও তাঁর আমল থেকেই শুরু হয়। —{বাহরে মুহীত, কুরতুবী, মাযহা রূহুল মা’আনী}
হজরত ইদরিস আ. আদম আ. থেকে মুহাম্মদ সা. পর্যন্ত বংশ পরম্পরা ধরে রাখার অন্যতম স্তম্ভ। তিনি আদম ও শীছ আ.-এরপর প্রথম ব্যক্তি যাকে আল্লাহ তায়ালা নবুয়ত দিয়েছিলেন।
আল্লাহ তায়ালা তাঁকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছিলেন।
হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “যখন আমাকে আকাশে উঠানো হয়েছিল মি'রাজের রাত্ৰিতে আমি ইদরীসকে চতুর্থ আসমানে দেখেছি।’ {তিরমিজি, হাদিস : ৩১৫৭}
পবিত্র কোরআনে তাঁর সম্পর্কে বলা হয়েছে—
আর স্মরণ কর এই কিতাবে ইদরীসকে। সে ছিল পরম সত্যনিষ্ঠ নবী। আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম। (সূরা মারইয়াম, আয়াত : ৫৬-৫৭)
নবীন নিউজ/পি
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?