সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

জেএফকে হত্যাকাণ্ডের হাজারো নতুন ফাইল আবিষ্কার এফবিআইয়ের

নবীন নিউজ, ডেস্ক ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪৮ এ.এম

সংগৃহীত ছবি

দায়িত্ব নেওয়ার পর আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, তার ছোট ভাই রবার্ট এফ কেনেডি এবং সিভিল রাইটসের প্রতীক মার্টিন লুথার কিং জুনিয়রকে হত্যার গুরুত্বপূর্ণ নথিসহ জন এফ কেনেডি হত্যার সঙ্গে সম্পর্কিত অবশিষ্ট সব ফাইল প্রকাশ এবং জনসমক্ষে আনার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) নথির সন্ধানে তল্লাশি শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে তারা জেএফ কেনেডি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত হাজারো নতুন নথিপত্রের সন্ধান পেয়েছে বলে ঘোষণা দিয়েছে।

গত মঙ্গলবার এফবিআই জানিয়েছে, অনুসন্ধানে প্রায় ২ হাজার ৪০০টি নতুন তালিকাভুক্ত ও ডিজিটালাইজড নথি পাওয়া গেছে। এর আগে জন এফ কেনেডি হত্যাকাণ্ডের সঙ্গে এসব নথির সম্পর্ক আছে বলে মনে করা হতো না। এক বিবৃতিতে এফবিআই বলেছে, তারা নতুন করে পাওয়া নথিগুলোর বিষয়ে যথাযথ বিজ্ঞপ্তি দিয়েছে। পাশাপাশি গোপন নথিকে প্রকাশ্যে আনার চলমান প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে এগুলোকে আমেরিকার ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশনে পাঠানোর কাজ করছে।

হত্যাকাণ্ডের নথি সন্ধানের নির্দেশ দেওয়ার সময় ট্রাম্প বলেছিলেন, এ দেশের মানুষ বহু বছর ধরে এসব হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের অপেক্ষায় রয়েছেন। ১৯৬৩ সালের ২২ নভেম্বর টেক্সাসের ডালাসে জেএফকে হত্যার ঘটনাবলি কয়েক দশক ধরে ষড়যন্ত্রতত্ত্ব তৈরি হয়েছে। বিভিন্ন জরিপে হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক ব্যাখ্যা সম্পর্কে বড় ধরনের সন্দেহ প্রকাশ করা হয়।

২০২৩ সালের গ্যালাপ জরিপে দেখা গেছে, ৬৫ শতাংশ আমেরিকান বলেছেন, লি হার্ভে অসওয়াল্ড একাই প্রেসিডেন্ট কেনেডিকে হত্যা করেছিলেন, ওয়ারেন কমিশনের এ সিদ্ধান্ত বিশ্বাস করেন না তারা।

ন্যাশনাল আর্কাইভের মতে, কর্তৃপক্ষ ‘জেএফকে রেকর্ডস আইনের’ অধীন কেনেডিকে হত্যার সঙ্গে সম্পর্কিত প্রায় ৩ লাখ ২০ হাজার নথির ৯৯ শতাংশের বেশি প্রকাশ করেছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ