নবীন নিউজ, ডেস্ক ১৫ অক্টোবার ২০২৪ ১০:৪২ এ.এম
তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়,
এক জীবনে এত প্রেম পাবো কোথায়—
শিরোনামের এক গানের মডেল হয়ে ২০১১ সালে রাতারাতি জনপ্রিয়তা পান মডেল ও অভিনেত্রী শায়না আমিন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার। খুব অল্প সময়ের ক্যারিয়ারে হাতেগোনা কয়েকটি নাটক ও সিনেমায় কাজ করেন। এরপরই হুট করে শোবিজ থেকে উধাও হয়ে যান তিনি। শোবিজাঙ্গন থেকে হারিয়ে গেলেও ভক্তদের হৃদয়ে এখনও সতেজ এই মডেল।
তারই উদাহরণ হিসেবে সম্প্রতি আবারও আলোচনার টেবিলে উঠে এসেছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার কিছু নতুন ছবি, যা নিয়ে কয়েক দিন ধরে চলছে আলোচনা। যুক্তরাজ্যের একটি কফিশপে তোলা নিজের দুইটি ছবি ফেসবুকে প্রকাশ করেন শায়না। যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে ইন্টারনেট দুনিয়ায়।
প্রায় ১০ বছর ধরে মিডিয়ার বাইরে থাকলেও শায়নার গ্লামারে যেন এতটুকুও ভাটা পড়েনি। বরং অনেকেই ২০১১ সালে ‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামের সেই গানের মডেলের সঙ্গে বর্তমান শায়নার তুলনা টেনে বিভিন্ন মন্তব্য করছেন। কেউ কেউ পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গেও শায়নার তুলনা করছেন।
তাদের মতে, শায়না এখনো কোনো অভিনেত্রীর চেয়ে কম নয়। কেউ কেউ বলেছেন, রূপে-গুণে বাংলাদেশের বর্তমান সময়ের অভিনেত্রীদেরও পেছনে ফেলার ক্ষমতা রাখেন তিনি।
প্রসঙ্গত, ২০১১ সালে আসাদুজ্জামান সেতুকে বিয়ে করেন শায়নার। বিয়ের ৩ বছরের মাথায় সেই সংসারের ইতি টানেন অভিনেত্রী। এরপর যুক্তরাজ্য প্রবাসী মাসুদ রানাকে বিয়ে করে বর্তমানে সুখের সংসার করছেন এই তারকা। এখন স্বামী-সন্তান নিয়ে যুক্তরাজ্যেই বসবাস করছেন তিনি। শায়না বর্তমানে দুই সন্তানের মা। মেয়ে আরশিয়া ও ছেলে নুমাইরকে নিয়ে লন্ডনে বসবাস অভিনেত্রীর।
২০১৮ সালের ১৩ নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে পুত্র নুমাইর আমিন রানাকে জন্ম দেন শায়না। এর আগে ২০১৫ সালের ৯ ডিসেম্বর কন্যা সন্তানের মুখ দেখেন। যার নাম রাখা হয় আরশিয়া। তবে সংসার নিয়ে ব্যস্ত থাকলেও অভিনয়ে আর ফেরার ইচ্ছা নেই বলে এর আগে জানিয়েছেন শায়না । অভিনয়ে ফেরার মতো কোনো পরিকল্পনাও নেই তার।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’