প্রতিটি মুসলমান চান ভালো কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করতে । এ ক্ষেত্রে আরবিতে ব্যবহৃত হয় ‘বিসমিল্লাহ’ বা ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ । এটি বরকত ও প্রবৃদ্ধিরও উৎস । আল্লাহর থেকে রহমত ও বরকত পাবার আশা করেন সবাই । তাই ছোট বড় সব কাজেই নেকির খোঁজ করেন মুমিন মুসলমানরা।
প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজের শুরুতে ‘বিসমিল্লাহ’ বা ‘আল্লাহর নাম’ নেওয়া জরুরি । কাজের শুরুতে বিসমিল্লাহ বলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত এবং ইসলামি সভ্যতা ও সংস্কৃতির অংশ।
‘বিসমিল্লাহ’র মাধ্যমে আল্লাহ তায়ালার প্রতি আনুগত্য প্রকাশ পায়। এর মাধ্যমে সুন্দরভাবে কাজ শেষ হয় এবং আমলনামায় সওয়াব লেখা হয়।
আবু দাউদ, ইবনু মাজাহ থেকে বর্নিত, মহানবী হজরত মুহাম্মদ সা. বলেছেন, 'প্রত্যেক ভালো কাজের শুরুতে যদি 'বিসমিল্লাহ' বলা না হয়, তাহলে তা অসম্পূর্ণ থেকে যায়।' ।
কী হয় ‘বিসমিল্লাহ্’ বলে কাজ শুরু করলা? কখন কখন বলা যায় ‘বিসমিল্লাহ্’ আসুন বিসমিল্লাহ বলার সুফলগুলো জেনে নেই ।
কাজের শুরুতে 'বিসমিল্লাহ' বলার মাধ্যমে মানুষ অনেক খারাপ কাজ করা থেকে মুক্তি পাওয়া যায় । আল্লাহর নামে শুরু করার বিষয়টি মুখে বলার মাধ্যমে মানুষ ভালো কাজের দিকে এগিয়ে যায় । আর মন্দ কাজ থেকে দূরে সরে যায় । 'বিসমিল্লাহ' বলার কারণে মানুষের মনে চিন্তা আসে, আমি যে কাজটি করছি সেটি ন্যয় ও সঠিক কিনা?
অনেক সময় বিবেকবান ব্যক্তি অন্যায় কাজের শুরুতে এ নাম উচ্চারণ করে তবে মনে এ বিষয়টি বারবার উঁকি দিতে থাকে যে, অন্যায় কাজের শুরুতে এ নাম উচ্চারণের অধিকার তার আদৌ আছে কিনা? তখন বিসমিল্লাহ' বলার পর এ চিন্তার ফলেই মানুষ অন্যায় ও খারাপ কাজ থেকে ফিরে আস্তে পারে ।
যে কোনো ধরনের অনিষ্টতা থেকে রক্ষা [পাওয়া যায় যদি সে কাজটি শুরু করা হয় বিসমিল্লাহ বলে । এ শব্দের মাধ্য দিয়ে আল্লাহ তাকে রহমত ও বরকত দান করেন, হেফাজত করেন ।
হজরত আনাস রা. থেকে বর্নিত, রাসূলুল্লাহ সা. বলেছেন, 'যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলে, 'বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।' অর্থাৎ 'আল্লাহর নামে বের হলাম, আল্লাহর ওপর ভরসা করলাম, আল্লাহ ছাড়া আমার কোনো উপায় নেই, ক্ষমতা নেই; আল্লাহ তখন ওই ব্যক্তিকে শয়তানের হাত থেকে রক্ষা করেন।
'সব বৈধ ও সৎকাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে আরম্ভ করার কারণে মানুষের মনোভাব এবং মানসিকতাও সৎ পথে থাকে । খারাপ কাজ থেকে বিরত থেকে মানুষ তার কাজ শুরু করতে সচেষ্ট হয় ।
'বিসমিল্লাহ' বলে কাজ শুরু করার সবচেয়ে বড় সুফল হলো- মহান আল্লাহ তাআলার সাহায্য লাভ করা । বান্দার জন্য এর চেয়ে বড় উপকারিতা বা সুফল আর কি হতে পারে?
বিসমিল্লাহর মর্মকথা আসলে আলোচনা করে শেষ করার মতো নয় । এর মধ্যে মহান আল্লাহ অফূরন্ত নেয়ামত রেখে দিয়েছেন । বিসমিল্লাহর ফজিলত অগণন। তাই আসুন, সব ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে শুরু করি । ঘর থেকে বের হওয়ার আগে অবশ্যই 'বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ' পাঠ করি । মহান আল্লাহ আমাদের সুন্দর ভাবে আমল করার তৌফিক দিন ।
নবীন নিউজ/ফা
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?