নবীন নিউজ ডেস্ক ১২ অক্টোবার ২০২৪ ১০:৪৬ এ.এম
সংগৃহীত ছবি
চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশে উপজেলার গহিরা কলেজে ‘আয়নাঘর’ সৃষ্টি করে সেখানে সাধারণ মানুষকে নির্যাতন করেছেন আওয়ামী লীগের লোকজন। এ ছাড়া সাধারণ মানুষ জমি লিখে দিতে না চাইলে তাদের ওই ‘আয়নাঘরে’ নিয়ে জোর করে দস্তখত নেওয়া হতো।
গতকাল শুক্রবার দুপুরে গহিরায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন রাউজানের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদা, ফিরোজ আহমেদ, মনজুরুল আলম মঞ্জু, সাবের সুলতান কাজল, নুরুল ইসলাম বাবুল, আনিসুজ্জামান সোহেল প্রমুখ।
গিয়াস কাদের বলেন, ‘আওয়ামী লীগ আমলে রাউজান সন্ত্রাসের রাজত্ব ছিল। সাবেক এমপি ফজলে করিম প্রতিটি সেক্টরে ট্যাক্স বসিয়েছিলেন। বাড়ি বানাতে সিমেন্ট, রড ও ইট কিনতে হতো তাঁদের লোকদের কাছ থেকে।’
তিনি বলেন, ‘গরিব-দুঃখী মানুষ বিদেশে কষ্ট করে দেশে জমি কেনে।
তাদের জমি দখল করেছেন আওয়ামী লীগের লোকজন।’ গিয়াস কাদের বলেন ‘গহিরা কলেজে একটি আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর সৃষ্টি করা হয়েছে। জমি দিতে না চাইলে সেই আয়নাঘরে জোরপূর্বক দস্তখত নেওয়া হতো।’
তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, সম্প্রতি গহিরায় সাবেক এমপি ফজলে করিমের বাড়ি থেকে যে অস্ত্র উদ্ধার করা হয়েছে, সেটা গণমাধ্যমের সামনে প্রদর্শনী করা হলো না কেন।
তিনি বলেন, ‘আমার দলের কেউ চুরি, ডাকাতি, চাঁদাবাজিসহ কোনো অপরাধ করার খবর হলে তা আমার দলের নেতারা প্রতিরোধ করবেন। সাংবাদিকরা আমার ভুলত্রুটি দেখিয়ে দেবেন।’
এদিকে রাউজান পৌর এলাকার বিএনপিকর্মী আজিম উদ্দিন সংবাদমাধ্যমে দাবি করেছেন, সাবেক এমপি ফজলে করিম চৌধুরী উপজেলা সদরে নিজের বাগানবাড়ির এক পাশে একটি নির্যাতনের কক্ষ বানিয়েছিলেন। সেখানে ২০১৮ সালের নির্বাচনের আগে তাঁকে ধরে এনে নির্যাতন করা হয়েছিল। তারপর তাঁকে পুলিশে ধরিয়ে দেওয়া হয় অস্ত্রসহ।
আজিম উদ্দিন জানান, বাগানবাড়ির এক পাশে অপেক্ষাকৃত নিরিবিলি জায়গায় খাল ঘেঁষে সুড়ঙ্গের মতো দরজা করে মাটির নিচে তৈরি করা হয় এই ‘আয়নাঘর’। এখানে অনেক নারীও নির্যাতনের শিকার হন বলে জানান তিনি।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হয়েছেন সাবেক এমপি ফজলে করিম চৌধুরী।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা