নবীন নিউজ, ডেস্ক ০৯ অক্টোবার ২০২৪ ১১:৩২ এ.এম
মুন্সীগঞ্জের শ্রীনগরে ২০ ঘণ্টার ব্যবধানে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কচুরিপানা সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হওয়ার ৬ ঘণ্টা পর আড়িয়ল বিল থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া পৃথক স্থান থেকে ২ যুবকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মত্তগ্রাম এলাকায় আব্দুর রহিম দেওয়ান (৫৫) নৌকা নিয়ে কচুরিপানা সংগ্রহ করতে আড়িয়ল বিলে যান। এরপর তিনি আর বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। এর ৬ ঘণ্টা পর আব্দুর রহিম দেওয়ানের মরদেহ বিলে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা সেটি উদ্ধার করেন। তবে তার পরিবারের দাবি, তিনি মৃগী রোগী ছিলেন।
একই দিন দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার ব্রোজের পাড়া এলাকায় রানা আহমেদ (২৫) নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। রানার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। তিনি ব্রোজের পাড়ার রোমান শেখের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
এছাড়া এর আগের দিন সোমবার (০৭) সন্ধ্যায় পাটাভোগ ইউনিয়নের কামার খোলা এলাকা থেকে দিপু কাজী (২৪) নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার দ্বীন ইসলাম কাজীর ছেলে।
এই দুই মৃত্যুর ঘটনায় তারা আত্মহত্যা করেছেন বলে দাবি তাদের পরিবারের সদস্যদের।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন মুন্সী জানান, তিনটি মরদেহই ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা