স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সোজা ১২০ ফুট উঁচু মোবাইল টাওয়ারের মাথায় উঠে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলেন মদ্যপ স্বামী । স্থানীয় সময় শনিবার (১৭ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের বাঁকুড়ার ইন্দাস ব্লকের পাত্রগাতি গ্রামে ।
গ্রামবাসীদের হাজার অনুরোধও কাজে দেয়নি বলে জানা গেছে । ২৮ বছর বয়সী ওই তরুণ কেবল রাগের মাথায় মোবাইল টাওয়ারের মাথায় উঠে বসেন । খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দমকলের দুটি ইঞ্জিন। কিন্তু তাও নামানো যায়নি তাকে । শেষ পর্যন্ত খবর দিতে হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।
স্থানীরা জানান, সীমন্ত মাঝি পেশায় ছিলেন ক্ষেতমজুর । মাঝেমধ্যেই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন তিনি । স্ত্রী মিঠু প্রতিবাদ করলেই তাদের মধ্যে শুরু হয় ঝগড়া । তবে শনিবার সীমন্তের সঙ্গে মিঠুর ঝগড়ার কারণ ছিল ভিন্ন ।
মিঠু জানান, ঝগড়ার পরেই সীমন্ত ছুটে গিয়ে গ্রামের এক প্রান্তে থাকা ১২০ ফুট উঁচু একটি মোবাইল টাওয়ারের উপর উঠতে শুরু করেন। গ্রামবাসী তাকে বারবার নেমে আসতে বললেও তিনি ক্রমশ টাওয়ারের চূড়ায় উঠে যান। শেষ পর্যন্ত টাওয়ারের প্রায় ১২০ ফুট উচ্চতায় থাকা ল্যান্ডিংয়ে গিয়ে থামেন সীমন্ত ।
বিপদের আশঙ্কায় দমকলে খবর দেন স্থানীয়রা । ইন্দাস থানার পুলিশও ছুটে যায় ঘটনাস্থলে । শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দমকল ও পুলিশের যৌথ প্রচেষ্টায় শনিবার সন্ধ্যা পর্যন্ত সীমন্তকে নামিয়ে আনা সম্ভব হয়নি ।
শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী । এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার আশপাশের বেশ কিছু গ্রামের কয়েক হাজার মানুষের ভিড় জড়ো হয় টাওয়ারের নিচে। ভিড় সামাল দিতে হিমসিম খেতে হয় পুলিশকেও ।
সীমন্তের স্ত্রী মিঠু বলেন, আমার স্বামী প্রায় দিনই মদ খেয়ে বাড়িতে বসে থাকেন। বারবার প্রতিবাদ করেছি। কিন্তু কোনও ভাবেই মদের আসক্তি কমানো যায়নি। আজ এমন কাÐ করে বসবে ভাবতে পারিনি। স্বামী টাওয়ারে উঠে পড়তেই গ্রামের সিভিককর্মীকে খবর দিয়েছিলাম। ওই সিভিককর্মীই ঘটনার এরপর পুলিশ তাকে নামিয়ে আনার চেষ্টা করে। তাকে নামাতে ব্যররথ হয় দমকল বাহিনীও ।
মোবাইল টাওয়ার সংস্থার কর্মকর্তা পীযূষ কুমার মন্ডল বলেন, টাওয়ারের নিচের অংশ ব্যারিকেড করে ঘেরা রয়েছে । ব্যারিকেডের দরজাতেও তালা লাগানো ছিল । কিন্তু ওই ব্যক্তি ব্যারিকেড টপকে ভিতরে ঢুকে এমন কান্ড করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়টি জানানো হয়েছে ।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ