নবীন নিউজ ডেস্ক ০২ অক্টোবার ২০২৪ ১০:৫৩ এ.এম
সংগৃহীত ছবি
হামাস প্রধান ইসমাইল হানিয়েকে হত্যা ও লেবাননে নজিরবীহিন বিমান হামলায় শীর্ষ সামরিক জেনারেলকে হত্যার জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র আঘাত হানার সময় ইসরায়েলজুড়ে বেজেছে সাইরেন। বিস্ফোরণের শব্দ শোনা গেছে জেরুজালেম এবং জর্ডান রিভার ভ্যালি থেকে। ইসরায়েলিরা নিরাপদ স্থানে অবস্থান নিয়েছে। রাষ্ট্রীয় টিভি সম্প্রচারের সময় সাংবাদিকরা মাটিতে শুয়ে পড়ে।
হামলার পরিপ্রেক্ষিতে ইরানকে হুমকি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ও ইসরায়েলের মন্ত্রী ইয়োভ গ্যালান্তের মধ্যে আলোচনা হয়েছে। ইসরায়েলের ওপর সরাসরি সামরিক হামলার জন্য ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও ইরানের এসব হামলার বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, আজ রাতের মতো ইরানের হামলা শেষ হয়েছে। নাগরিকদের নিরাপদ আশ্রয় থেকে বের হয়ে আসার অনুমতি দিয়েছে ইসরায়েল। একইসঙ্গে খুলে দেওয়া হয়েছে তাদের আকাশসীমাও।
এদিকে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরপরই হোয়াইট হাউস একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন সামরিক বাহিনীকে ইরানের ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ১৩ এপ্রিল ইসরাইলে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে গুলি করে ধ্বংস করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মার্কিন বাহিনী।
হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ‘সিচুয়েশন রুম’ থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ