শক্রবার ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতোই পরিণতি হবে

নবীন নিউজ ডেস্ক ২৯ জানু ২০২৫ ০৯:২৫ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতোই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ মঙ্গলবার বিকেলে বিএনপির প্রশিক্ষণবিষয়ক কমিটির আয়োজনে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় বিএনপির কর্মশালায় ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে নেতা-কর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

মানুষের কাছ থেকে দূরে সরে গেলে ৫ আগস্টের মত পরিণতি ভোগ করতে হবে বলে দলের নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন তারেক রহমান।

তিনি বলেন, “আপনার পেছনে পাবলিক না থাকলে আপনি কিসের নেতা? মানুষ আমাদের উপর আস্থা রাখতে চাইছে। অর্থাৎ বিএনপির উপর আস্থা রাখতে চাইছে। কেউ এই আস্থা নষ্ট করার মত কিছু করেন তাহলে তাকে আমার পক্ষে টানা সম্ভব না।

“যে খারাপ তার সঙ্গে আমরা সম্পর্ক রাখতে চাই না। জনবিচ্ছিন্ন হলে কী হয় তা আমরা ৫ আগষ্ট দেখেছি। এর থেকে শিক্ষা নিতে হবে। এজন্য জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণকে কাছে রাখতে হবে।”

আজ বিকালে সাতক্ষীরায় ‘৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।

তারেক রহমান বলেন, “মানুষ বিশ্বাস করে সামনে নির্বাচন হলে বিএনপির সবচেয়ে বেশি সম্ভাবনা সরকার গঠন করার। সরকার গঠন করলে বিএনপি মানুষের জন্য বা দেশের জন্য কিছু করতে পারবে বলে মানুষের আস্থা আছে। এখন ভাবতে হবে কেন মানুষ বিএনপির নেতাকর্মীদের কাছে প্রশ্ন করে? কারণ তারা ভাবে বিএনপিই তাদের জন্য কিছু করতে পারবে।”

তিনি বলেন, “সামনে একটি নির্বাচন আমাদের পার হতে হবে। এজন্য ৩১ দফা মানুষের কানে কানে পৌঁছে দিতে হবে। আপনাদেরকে জনগণের কাছে যেতে হবে। আপনারা জনগণের সঙ্গে থাকুন, জনগণকে কাছে রাখুন।”

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. শহিদুল আলম, কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির সদস্যসচিব চেয়ারম্যান আব্দুল আলিম।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত

news image

ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ

news image

‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’

news image

অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

news image

“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”

news image

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

news image

খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স

news image

“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”

news image

নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী

news image

৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান

news image

১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি

news image

একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত

news image

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ

news image

শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

news image

মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!

news image

বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল

news image

বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল

news image

২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি

news image

নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির

news image

চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার

news image

দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল

news image

এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি

news image

ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি

news image

বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা

news image

এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ

news image

নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?

news image

৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

news image

করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই

news image

নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

news image

‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’