নবীন নিউজ, ডেস্ক ০১ অক্টোবার ২০২৪ ১০:৫৮ এ.এম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউটিলিটি ভবন থেকে প্রায় ১০০ ফুট বৈদ্যুতিক ক্যাবল (কপার ক্যাবল ২৫ আরএম) চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ৭টার দিকে এ চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, সোমবার সকালে ভবনের পানি উত্তোলনের মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎ লাইন বিচ্যুতি দেখতে পান কর্মচারীরা। এরপর নিরাপত্তা কর্মী ও সিসিটিভি ফুটেজের সহায়তায় ক্যাবল চুরির বিষয়টি সামনে আসে। পরে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং দপ্তরের সহায়তায় বৈদ্যুতিক সংযোগ পুনরায় চালু করা হয়।
বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) অপূর্ব কুমার সাহা বলেন, আমরা সকালে জেনেছি। কর্মচারীরা মোটর চালু করার সময় বিষয়টি বুঝতে পারে। তাৎক্ষণিক ইঞ্জিনিয়ারিং দপ্তর সমস্যার সমাধান করেছে। ৮০ থেকে ১০০ ফুটের মতো কপার ক্যাবল ২৫ আর এম বৈদ্যুতিক তার চুরি হয়েছে। বর্তমান মূল্য অনুযায়ী যার দাম প্রায় ৫০ হাজার টাকা।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা শাহাদাত হোসেন তুষার বলেন, সোমবার সকালে চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ দেখে একজনকে শনাক্ত করা হয়েছে। প্রক্টর অফিস, সূত্রাপুর থানা ও কোতোয়ালি থানার টিম নিয়ে আমরা একজনকে ধরেছিলামও। সে রাত ৮টা পর্যন্ত সময় নিয়েছে। এর মধ্যে চোরকে সামনে নিয়ে আসবে।
এর আগেও বিশ্ববিদ্যালয়ে কয়েক দফায় চুরির ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের নতুন অ্যাকাডেমিক ভবন থেকেও বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা নিরাপত্তা জোরদারের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে নিরাপত্তা কর্মকর্তা শাহাদাত হোসেন তুষার বলেন, আমাদের নিরাপত্তাকর্মী সংকট রয়েছে। পুরো বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য অন্তত ৫০ জন কর্মী দরকার। কিন্তু আমাদের তিন ভাগের একভাগ জনবল আছে। এরপরও আমরা চেষ্টা করছি কীভাবে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা যায়।
নবীন নিউজ/জেড
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি