নবীন নিউজ ডেস্ক ৩০ সেপ্টেম্বার ২০২৪ ১২:৫৮ পি.এম
সংগৃহীত ছবি
সাভারের আশুলিয়ায় দুটি পোশাক কারখানার বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে যাতায়াত করা যাত্রীরা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে ১০টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল ও ডিওএইচএস পয়েন্টে সড়ক অবরোধ করেন ডংলিয়ন ও বার্ডস গ্রুপের কয়েক শতাধিক পোশাক শ্রমিক। দুপুর সাড়ে ১২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছেন।
শ্রমিকরা বলেন, ২৭ আগস্ট বার্ডস গ্রুপের আর এন আর ফ্যাশন, বার্ডস গার্মেন্টস লিমিটেড, বার্ডস ফেডরেক্স লিমিটেড কর্তৃপক্ষ এক নোটিশের মাধ্যমে কারখানা বন্ধ ঘোষণা করে। এসময় শ্রমিকদের বেতন সেপ্টেম্বর মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ ও সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণ ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেওয়ার আশ্বাস দেয় কর্তৃপক্ষ। তবে বেতন পরিশোধ করলেও অন্য বেনিফিট ও ক্ষতিপূরণ পরিশোধের দাবিতে শ্রমিকরা আজ সড়ক অবরোধ করেছেন।
অন্যদিকে ডংলিয়ন পোশাক কারখানার শ্রমিকরা বলেন, হঠাৎ কারখানা ১৩ (১) ধারায় বন্ধ রাখছে কর্তৃপক্ষ। এ পর্যন্ত প্রায় তিন বার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা করেছে। সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখে আজও কারখানা বন্ধের নোটিশ।
জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান তিনি।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, কারখানা খুলে দেওয়াসহ কয়েকটি দাবিতে সড়কে অবরোধ করেছেন শ্রমিকরা। এছাড়াও ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য ১১টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। তবে সাতটি পোশাক কারখানায় শ্রমিকরা সকালে কাজে যোগ দিলেও পরে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা