তাজ-উল-মসজিদ ভারতের মধ্যেপ্রদেশের ভূপালে অবস্থিত একটি বৃহৎ মসজিদ। পৃথিবীর সর্ববৃহৎ মসজিদগুলোর একটি হলো এই তাজ-উল-মসজিদ। তবে অনেকে মনে করেন, দিল্লির জামে মসজিদই ভারতের সর্ববৃহৎ মসজিদ। কিন্তু প্রকৃতপক্ষে তাজ-উল-মসজিদ ভারতের সর্ববৃহৎ মসজিদ। এই মসজিদ এশিয়ার সর্ববৃহৎ মসজিদগুলোর অন্যতম।
মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরের রাজত্বকালে ভূপালের নবাব সৈয়দ সিদ্দিক হাসান খানের স্ত্রী এই মসজিদের নির্মাণকাজ শুরু করেন। তার কন্যা সুলতানা জাহান বেগম নির্মাণের কাজ অব্যাহত রাখেন। তবে তার জীবদ্দশায় তহবিলের অভাবে মসজিদটি সম্পন্ন হয়নি।
১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের পর নির্মাণকাজ দীর্ঘদিন বন্ধ থাকে। অতঃপর ১৯৭১ সালে ভূপালের আলেম আল্লামা মুহাম্মদ ইমরান খান নদভি আজহারি এবং মাওলানা সাইয়েদ হাশমত আলি মসজিদটির নির্মাণকাজ পুনরায় শুরু করেন। ১৯৮৫ সালে মসজিদটির নির্মাণকাজ শেষ হয়। কুয়েতের আমির তার প্রয়াত স্ত্রীর স্মরণে মসজিদের পূর্ব দিকের ফটকটি সংস্কারের জন্য অর্থায়ন করেন।
দিল্লির জামে মসজিদ এবং লাহোরের বাদশাহি মসজিদের মতো এই মসজিদে গোলাপি রঙের মার্বেল পাথরের তিনটি গম্বুজসহ দুটি ১৮তলা উঁচু অষ্টভুজ মিনার রয়েছে। মূল হলওয়েতে মুগল স্থাপত্যের মতো আকর্ষণীয় স্তম্ভ এবং মেঝেতে চিত্তাকর্ষক মার্বেল রয়েছে। মসজিদ প্রাঙ্গণে একটি বিশাল পানির ট্যাঙ্ক রয়েছে। মসজিদটির একটি দ্বিতল ফটক রয়েছে। মসজিদের অভ্যন্তরীণ আয়তন ২৩০০০ হাজার বর্গমিটার। এতে প্রায় ১ লাখ ৭৫ হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন।
১৯৪৯ সাল থেকে ভূপালে প্রতি বছর বার্ষিক ইসলামি ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রথম দিকে ভূপালের পুরাতন প্রাচীরযুক্ত শহরের মসজিদ শাকুর খানে এই ইজতেমা অনুষ্ঠিত হতো। এক সময় ইজতেমার পরিধি বেড়ে গেলে তা তাজ-উল-মসজিদে স্থানান্তর করা হয়। সেখানে বেশ কয়েক বছর ইজতেমা অনুষ্ঠিত হয়। অতঃপর প্রচুর জমায়েতের কারণে অনুষ্ঠানস্থল সেখান থেকে ঘাসিপুরে স্থানান্তর করা হয়।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ