মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

হিজরতের পর সাহাবিরা যেভাবে স্বাবলম্বী হয়েছিলেন

নবীন নিউজ ডেস্ক ২৪ সেপ্টেম্বার ২০২৪ ০৯:১৭ এ.এম

ফাইল ছবি। ফাইল ছবি।

মক্কার মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বহুসংখ্যক মুসলিম মদিনায় হিজরত করেন। হিজরতের পর মদিনার মুসলিমরা তাঁদের আশ্রয় দেন। মুহাজির সাহাবিদের তাঁরা সর্বক্ষেত্রে নিজের ওপর প্রাধান্য দিতেন। তবু ঘর, পরিবার ও স্বদেশ হারানো সাহাবিরা অন্যের ওপর নির্ভর না করে স্বনির্ভর হওয়ার প্রত্যয় গ্রহণ করেন।

আবু হুরায়রা (রা.) বলেন, তোমরা বলো-রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা (রা.) বেশি বেশি হাদিস বর্ণনা করেন। তিনি আরো বলেন, মুহাজির ও আনসারদের কী হলো যে তারা তো আল্লাহর রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম‌-এর হাদিস বর্ণনা করে না? আমার মুহাজির ভাইয়েরা বাজারে ক্রয়-বিক্রয়ে ব্যস্ত থাকত আর আমি কোনো প্রকারে আমার পেটের চাহিদা মিটিয়ে রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দরবারে পড়ে থাকতাম। তারা যখন অনুপস্থিত থাকত তখন আমি উপস্থিত থাকতাম। তারা যা ভুলে যেত আমি তা মুখস্থ করতাম।

আর আমার আনসার ভাইয়েরা নিজেদের ক্ষেত-খামারের কাজে ব্যস্ত থাকত। আমি ছিলাম সুফফার মিসকিনদের অন্যতম। তারা যা ভুলে যেত, আমি তা মুখস্থ রাখতাম। {সহিহ বুখারি, হাদিস : ২০৪৭} আবদুর রহমান ইবনু আউফ (রা.) বলেন, আমরা যখন মদিনায় আসি, তখন আল্লাহর রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ও সাআদ ইবনু রাবি (রা.)-এর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দেন।

পরে সাআদ ইবনু রাবি বললেন, আমি আনসারদের মধ্যে অধিক ধনাঢ্য ছিলাম। আমার অর্ধেক সম্পত্তি তোমাকে বণ্টন করে দিচ্ছি এবং আমার উভয় স্ত্রীকে দেখে যাকে তোমার পছন্দ হয়, বলো আমি তাকে তোমার জন্য পরিত্যাগ করব। যখন সে {ইদ্দত পূর্ণ করবে} তখন তুমি বিয়ে করবে। আবদুর রহমান (রা.) বললেন, এসবে আমার কোনো প্রয়োজন নেই। বরং {আপনি বলুন} ব্যবসা-বাণিজ্য করার মতো কোনো বাজার আছে কি? তিনি বললেন, কায়নুকার বাজার আছে।

পরদিন আবদুর রহমান (রা.) সে বাজারে গিয়ে পনির ও ঘি কিনে আনলেন। এরপর ক্রমাগত যাওয়া-আসা করতে থাকেন। কিছুকাল পরে আবদুর রহমান (রা.)-এর কাপড়ে বিয়ের হলুদ রঙের চিহ্ন দেখা গেল। এরপর আল্লাহর রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বিয়ে করেছ? তিনি বললেন, হ্যাঁ। তিনি জিজ্ঞাসা করলেন, সে কে? তিনি বললেন, জনৈকা আনসারি মহিলা। তিনি জিজ্ঞাসা করলেন, কী পরিমাণ মোহর দিয়েছ? আবদুর রহমান (রা.) বললেন, খেজুরের এক আঁটি পরিমাণ স্বর্ণ। নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন, একটি বকরি দিয়ে হলেও ওলিমা করো। -সহিহ বুখারি, হাদিস : ২০৪৮

উল্লিখিত হাদিসদ্বয়ে কয়েকটি শিক্ষা আছে-

১. মুহাজির ও আনসারি সাহাবিদের উভয় দল কর্মোদ্যমী ছিলেন, ২. মুহাজির সাহাবিরা অন্যের ওপর নির্ভর না করে স্বনির্ভর হওয়াকে পছন্দ করেছেন, ৩. স্বনির্ভরতা চাইলে আল্লাহ স্বনির্ভর করে দেন। যেমন আবদুর রহমান (রা.) অল্প দিনেই স্বনির্ভর হন এবং স্বর্ণ মোহর দিয়ে বিয়ে করার সক্ষমতা অর্জন করেন, ৪. দুর্বল ব্যক্তিকে স্বনির্ভর হওয়ার আগ পর্যন্ত আশ্রয় দেওয়া আবশ্যক, ৫. দুর্বল ব্যক্তিকে স্বনির্ভর হতে অন্যরা যথাসাধ্য সহযোগিতা করবে, ৬. জ্ঞানচর্চায় আত্মত্যাগকারী ব্যক্তিকে মর্যাদাশীল করে। ইত্যাদি।

আল্লাহ সবাইকে স্বনির্ভর হওয়ার তাওফিক দিন। আমিন।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা

news image

চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান

news image

মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?

news image

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

news image

বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ

news image

স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল

news image

অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়

news image

আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা

news image

একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!

news image

ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম

news image

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

news image

ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী

news image

রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?

news image

রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা

news image

অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?

news image

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

news image

ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে

news image

আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?

news image

ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে

news image

যেসব কারণে রোজার ক্ষতি হয় না

news image

জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?

news image

ইফতারের আগে করা যায় যেসব আমল

news image

রোজা আদায় না করলে যে শাস্তি

news image

মানুষের সেবা করার সেরা মাস রমজান

news image

‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’

news image

রমজানে যে ৭ আমল বেশি করতে হবে

news image

রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন

news image

ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার

news image

রমজান মাসের গুরুত্ব ও ফজিলত

news image

রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?