নবীন নিউজ ডেস্ক ২৩ সেপ্টেম্বার ২০২৪ ০৯:০০ এ.এম
সংগৃহীত ছবি
চট্টগ্রামে গান গাইতে গাইতে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে আরেকদল যুবক। শাহাদাত হোসেন নামে ঐ যুবকের দুই হাত স্টিলের পাইপের সঙ্গে বেঁধে ‘মধু হই হই আঁরে বিষ খাওয়াইলা’ গান গাইতে গাইতে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার পর তার নিথর দেহ ফেলে রাখা হয় নগরীর প্রবর্তক মোড়ের অদূরে বেসরকারি একটি হাসপাতালের সামনের রাস্তায়।
ঘটনাটি গত ১৪ আগস্টের হলেও হত্যাকাণ্ডের সময় ধারণকৃত একটি ভিডিও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হলে বিষয়টি আলোচনায় আসে।
নিহত শাহাদাত হোসেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার পাঁচবাড়িয়া ইউনিয়নের নদনা গ্রামের মোহাম্মদ হারুনের ছেলে। কর্মসূত্রে বসবাস করতেন চট্টগ্রামের কোতোয়ালি থানার বিআরটিসি এলাকার বয়লার কলোনিতে।
রোববার পুলিশ জানায়, গত ১৪ আগস্ট নগরীর দুই নম্বর গেট এলাকায় নির্মম এ হত্যাকাণ্ড ঘটে। হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়েছিল। এ ঘটনায় ১৫ আগস্ট নিহতের বাবা মোহাম্মদ হারুন পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়। ঐ সময় শাহাদাতকে মারধরের ভিডিও ফেসবুকে আসেনি। গত দুইদিন ধরে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে নড়েচড়ে বসে পুলিশ।
নিহতের বাবা মোহাম্মদ হারুন জানান, শাহাদাত চট্টগ্রাম নগরীর বিআরটিসি এলাকার ফলমণ্ডিতে কাজ করতেন। দুই বছর আগে শারমীন আক্তার নামে এক নারীকে বিয়ে করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৩ আগস্ট দুপুর ২টার দিকে কর্মস্থলে যেতে বাসা থেকে বের হন শাহাদাত। সন্ধ্যা ৭টার দিকে ফোন করলে কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসবেন বলে স্ত্রীকে জানান। গভীর রাত পর্যন্ত স্বামী বাসায় ফিরে না আসায় খোঁজাখুঁজি করেন শারমিন। এ সময় শাহাদাতের মোবাইল বন্ধ পাওয়া যায়। ১৪ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে বাদী ফেসবুকে জানতে পারেন, প্রবর্তক মোড়ের অদূরে বদনাশাহ মিয়া (রহ.) মাজারের বিপরীতে সড়কের পাশে শাহাদাতের মরদেহ পড়ে আছে।
এর আগে, খবর পেয়ে রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে শাহাদাতের নিথর দেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঐ রাতেই চমেক হাসপাতালে গিয়ে পুলিশের উপস্থিতিতে শাহাদাতের মরদেহ শনাক্ত করেন তার স্ত্রী শারমীন আক্তার এবং মামলার বাদী ও শাহাদাতের বাবা হারুন।
পুলিশ জানায়, চমেক হাসপাতালে মৃত ঘোষণার পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শাহাদাতের মরদেহ চমেকের ফরেনসিক মর্গে পাঠায় পুলিশ।
সুরতহাল প্রতিবেদনে বলা হয়, শাহাদাত হোসেনের মাথা, গলাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। বাদীর ধারণা অজ্ঞাত আসামিরা শাহাদাতকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করেছেন। এ ঘটনায় পরদিন একটি হত্যা মামলা হয়।
এ বিষয়ে সিএমপির উপ-কমিশনার (ডিসি-ক্রাইম) মোহাম্মদ রইছ উদ্দিন বলেন, এক যুবককে দুই হাত বেঁধে গান গেয়ে মারধরের একটি ভিডিও গত ২১ সেপ্টেম্বর আমাদের নজরে আসে। ঐ ভিডিও বিশ্লেষণ করে জানতে পারি মারধরের শিকার যুবকটিই শাহাদাত হোসেন। আমরা তার স্ত্রীকে থানায় ডেকে পাঠাই। থানায় এলে ভিডিওটি তাকে দেখানো হলে যুবকটি তার স্বামী বলে শনাক্ত করেন। অভিযুক্তদের শনাক্ত করে তাদের শিগগিরই আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা