নবীন নিউজ, ডেস্ক ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫৭ এ.এম
হাসপাতাল, এলজিইডি এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ৩টি এনফোর্সমেন্ট ইউনিট নিয়ে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।
বাগেরহাট: এলজিইডি ২০২৩-২৪ অর্থবছরে “বাগেরহাট জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় বাগেরহাট সদর উপজেলাধীন বেমরতা ইউনিয়নে বেমরতা টু কলাবাড়িয়া আদর্শগ্রাম সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক এনফোর্সমেন্ট টিম নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এলজিইডি নির্বাহী প্রকৌশলীর দপ্তরে সড়ক নির্মাণকাজের নথিপত্র সংগ্রহ করা হয়। অভিযানকালে দেখা যায়, অভিযোগে সূত্রে রাস্তা নির্মাণে বেশ কিছু নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। এ ছাড়া বালি-ইট-খোয়ার মিশ্রণে খোয়া অনুপাতে কম ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও প্যালাসাইডিং -এর পাইল ও প্লেট সড়কের পাশে উপড়ে গেছে। প্যালাসাইডিং সঠিকভাবে না করে নিম্নমানের খোয়া ব্যবহার করে।
এনার্জি: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ভ্যাটের চালান জালিয়াতি করে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে দুদক প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিম নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন পরিদর্শনপূর্বক অভিযোগ সংক্রান্ত বিষয়ে নথিপত্র সংগ্রহ করে। নথিপত্র যাচাই ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনাকালে অভিযোগের সত্যতা পায় দুদক।
হাসপাতাল: পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের বহির্বিভাগে টিকিট বিক্রয়ে অতিরিক্ত অর্থ আদায় ও সেবা প্রদানে হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক এনফোর্সমেন্ট টিম নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুদক ছদ্মবেশে টিকিট বিক্রয় এবং ওষুধ বিতরণ সংক্রান্ত কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে টিকিট বিক্রি সংক্রান্ত দেখা যায়, বিক্রির টিকিটের মধ্যে অনেক টিকিট বিক্রি রেজিস্টারে এন্ট্রি করা হচ্ছে না। রোগীদের ওষুধ বিতরণের রেজিস্টার, স্টক রেজিস্টারসহ অন্যান্য রেজিস্টার চেক করা হয়। প্রাথমিক পর্যবেক্ষণে ওষুধ বিতরণে নানা অনিয়ম পরিলক্ষিত হয়।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন