নবীন নিউজ ডেস্ক ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৪৫ পি.এম
সংগৃহীত ছবি
রাজধানী ঢাকার মুগদার মানিকনগর এলাকায় মেয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে তার মাকে মারধর করার অভিযোগ উঠেছে। মারধরের একদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আয়েশা বেগম (৫৫) নামে ওই নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বুধবার সকালে ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
ঢাকার মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, “ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করেছেন নিহতের মেয়ে রুমি। তার মাকে চুরির অপবাদ দিয়ে মারধর করা হয়েছিল বলে অভিযোগ করেছেন মেয়ে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।”
মামলার এজাহার সূত্রের বরাত দিয়ে ওসি জানান, আসামিদের সঙ্গে নিহতের মেয়ে রুমির পূর্ব পরিচয় ছিল। তারা একে অপারের বাসায় যাতায়াত করতেন। টাকা হারিয়ে যাওয়ার অভিযোগ তুলে আসামিরা নিহতের মেয়ে রুমিকে সন্দেহ করেন। এ বিষয়ে তার মাকে বাসায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় মারধর করা হয়েছে।
তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলেও জানান ওসি।
নিহতের মেয়ে রুমি আক্তার জানান, তাদের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার বুইড়ার চড় গ্রামে। তার বাবা মো. শফিক বেশ আগে মারা গেছেন। মা আয়েশাকে নিয়ে তিনি মুগদা মাণ্ডা প্রথম গলি চান মসজিদ-সংলগ্ন ভাড়া বাসায় থাকেন। শাক-সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন ওই নারী।
রুমি বলেন, “কিছুদিন আগে মানিকনগর প্রফেসার গলির এক বাসা থেকে ১ লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় জন্য লাকি, পপি, সাথী, পাপিয়াসহ বাসার কয়েকজন আমার মাকে সন্দেহ করেন এবং চালপড়া খাওয়ানোর কথা বলেন। গত সোমবার দুপুরে মাকে বাসায় ঢেকে নিয়ে তারা বেধড়ক মারধর করেন। এতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
সূত্র: সমকাল
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা