নবীন নিউজ ডেস্ক ২১ সেপ্টেম্বার ২০২৪ ০১:১৯ পি.এম
সংগৃহীত ছবি
ভারতের মণিপুরে ৯০০ কুকি যোদ্ধা প্রবেশ করেছে, আগে থেকেই এমন গুঞ্জন ছিল। এবার মণিপুর সরকারের নিরাপত্তা উপদেষ্টা গতকাল শুক্রবার প্রথমবারের মতো জনসমক্ষে বিষয়টি নিশ্চিত করেছেন। কর্তৃপক্ষ একটি গোয়েন্দা প্রতিবেদন পেয়েছেন, যেখানে জঙ্গল যুদ্ধে প্রশিক্ষিত ‘৯০০কুকি জঙ্গি’ প্রতিবেশি মায়ানমার থেকে মণিপুরে প্রবেশ করেছে এবং অস্ত্র ও ড্রোন ব্যবহারের করেছে বলে বলা হয়েছে। গতকাল শুক্রবার এনডিটিভির প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়েছে।
মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং সাংবাদিকদের বলেন, ‘গোয়েন্দা প্রতিবেদনটিকে হালকাভাবে নেওয়া যাবে না।’ প্রতিবেদনটি দক্ষিণ মণিপুরের ভারত-মিয়ানমার সীমান্তবর্তী জেলাগুলোর সকল জ্যেষ্ঠ পুলিশ সুপারিনটেনডেন্টদের কাছে পাঠানো হয়েছে। শীর্ষ গোয়েন্দা সূত্রগুলো নাম প্রকাশ না করার শর্তে এনডিটিভিকে এ খবর জানিয়েছে।
গত বৃহস্পতিবার পাঠানো প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘ড্রোন বোমা, প্রজেক্টেল, ক্ষেপণাস্ত্র এবং জঙ্গলে নতুন প্রশিক্ষণপ্রাপ্ত ৯০০ কুকি জঙ্গি মায়ানমার থেকে মণিপুরে প্রবেশ করেছে।’‘কুকি জঙ্গিরা’ ৩০ জনের গ্রুপে ভাগ হয়ে মণিপুরে প্রবেশ করেছে এবং বর্তমানে তারা এই অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে গোয়েন্দা সূত্র এনডিটিভিকে জানিয়েছে। তারা চলতি মাসের শেষদিকে মেইতিদের গ্রামে বেশ কয়েকটি হামলার পরিকল্পনা করে থাকতে পারে।
সাংবাদিক সম্মেলনে সিং বলেছেন, ‘তারা বিশ্বাস করেন যে প্রতিবেদনটি শতভাগ সত্য।’ তিনি আরো বলেন, ‘যতক্ষণ না এটি ভুল প্রমাণিত হচ্ছে আমরা বিশ্বাস করি যে, এটি ১০০ শতাংশ সঠিক।
কারণ যে কোনো গোয়েন্দা তথ্যকে ১০০ শতাংশ সঠিক হিসেবে গ্রহন করতে হবে এবং তার জন্য প্রস্তুত হতে হবে। যদি তথ্য সত্য না হয় তবে এখানে দুটি জিনিস আছে, এমনটি আসলে ঘটেনি বা আপনার প্রচেষ্টার কারণে এটা ঘটেনি, এটিকে হালকাভাবে নেওয়া যাবে না।’
মায়ানমারের চিন রাজ্য এবং অন্যান্য রাজ্যের জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো জান্তার বিরুদ্ধে লড়াই করছে। সশস্ত্র গোষ্ঠীগুলো দেশটির একটি বড় অংশ দখল করে নিয়েছে, যেখানে আগে মায়ানমার জান্তা বাহিনীর নিয়ন্ত্রণ ছিল। কিছু যুদ্ধ ভারতের সীমান্তের কাছাকাছি হয়েছে কিন্তু বিদ্রোহীরা দখল নেওয়ার পর কিছু জান্তা আবার ভারতে পালিয়ে গেছে বলে জানা গেছে।
মণিপুরে মেইতি অধ্যুষিত উপত্যকা ঘিরে পাহাড়ে কুকি উপজাতিদের অনেক গ্রাম রয়েছে। মেইতেই সম্প্রদায় এবং কুকি নামে পরিচিত প্রায় দুই ডজন উপজাতির মধ্যে সংঘর্ষে ২২০ জনেরও বেশি মানুষ মারা গেছে এবং প্রায় ৫০ হাজার মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।
সাধারণ ক্যাটাগরির মেইতিরা তফসিলি আদিবাসী শ্রেণীতে অন্তর্ভুক্ত হতে চায়। অন্যদিকে কুকিরা যারা প্রতিবেশি মায়ানমারের চিন রাজ্য এবং মিজোরামের মানুষের সঙ্গে জাতিগত সম্পর্ক রয়েছে। তারা মেইতেইদের সঙ্গে বৈষম্য, সম্পদ ও ক্ষমতার অসম ভাগের কথা উল্লেখ করে মণিপুর থেকে আলাদা প্রশাসন চায়।
সূত্র : এনডিটিভি
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ