রবিবার ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

আশুলিয়ায় খুলেছে ১৬৭০ পোশাক কারখানা, বন্ধ ১৯৩

নবীন নিউজ ডেস্ক ১৮ সেপ্টেম্বার ২০২৪ ০১:৪২ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ঢাকার সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ায় এক হাজার ৮৬৩ কারখানার মধ্যে আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) এক হাজার ৬৭০টি খোলা থাকলেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত ২৮টি কারখানা এখনও খোলেনি। এ নিয়ে শিল্পাঞ্চলে বন্ধ রয়েছে ১৯৩টি কারখানা।

বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল গণমাধ্যমকে বলেছেন, টানা অস্থিরতার কারণে যেসব কারখানা বন্ধ করা হয়েছিল, আস্থার‌ অভাবে মালিকরা আর খোলেননি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তবেই কারখানা খোলার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

এদিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় ভারতীয় মালিকানাধীন পাল গার্মেন্টস ৭৫ শ্রমিককে বরখাস্ত করায় অসন্তোষ বিরাজ করছে। কারখানা কর্তৃপক্ষ বলছে, অসদাচরণ এর অভিযোগে তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়ে বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্ত হওয়া শ্রমিকরা বলছেন, দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করার কারণে তাদের বরখাস্ত করা হয়েছে।

শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

শিল্পাঞ্চল ঘিরে রয়েছে যৌথ বাহিনীর সমন্বয়ে পুলিশ, আর্মড পুলিশ, শিল্প পুলিশ, র‍্যাব বিজিবি ও সেনা সদস্যদের তৎপরতা।

সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়ায় স্বস্তি প্রকাশ করেছে তৈরি পোশাক রপ্তানিকারক মালিকদের সমিতি বিজিএমইএ।

সংগঠনটির সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে কোনো অপরাধ সংঘটিত হলে তারা অপরাধীকে গ্রেপ্তার করতে বা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবেন। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দান ও শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা অর্পণ করায় তৈরি পোশাক খাত আরও সুরক্ষিত হবে।

এদিকে শিল্প প্রতিষ্ঠানের সুরক্ষায় বিভিন্ন কারখানার সামনে মোতায়ন রয়েছে সেনাবাহিনীর সাঁজোয়া যান, র‍্যাব, পুলিশের রায়ট কার ও জলকামান। পাশাপাশি শিল্পাঞ্চল অস্থিতিশীলতার নেপথ্যে থাকা ইন্ধনদাতাদের বিষয়েও বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীর কুইক রিঅ্যাকশন ফোর্স।

মঙ্গলবারের সংঘর্ষ নিহত তৈরি পোশাক শ্রমিক রোকেয়া বেগমের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লাখ টাকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহিল রাকিব।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা