নবীন নিউজ ডেস্ক ২১ সেপ্টেম্বার ২০২৪ ০৪:০৭ পি.এম
সংগৃহীত ছবি
বাংলাদেশে নতুন করে সবুজ কারখানা হিসেবে স্বীকৃতি পেল আরও তিনটি তৈরি পোশাক কারখানা। এতে দেশের পোশাক খাতে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২২৯টিতে। আর নতুন এই কারখানাসহ বিশ্বসেরা ১০০টি পোশাক কারখানার মধ্যে ৬১টিই বাংলাদেশের। ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল {ইউএসজিবিসি} এ স্বীকৃতি দিয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি {বিজিএমইএ} এ তথ্য জানিয়েছে।
বিজিএমইএ জানায়, এখন পর্যন্ত দেশের পোশাক ও বস্ত্র খাতের ২২৯টি কারখানা লিড সনদ পেয়েছে। এর মধ্যে লিড প্লাটিনাম ৯১টি কারখানা, লিড গোল্ড ১২৪টি, সিলভার ১০টি ও সার্টিফায়েড চারটি।
এ নিয়ে লিড স্বীকৃতি পাওয়া নতুন এই কারখানাগুলোসহ বিশ্বসেরা ১০০টি পোশাক কারখানার মধ্যে ৬১টিই বাংলাদেশের। আর বিশ্বসেরা প্রথম ২৪টির মধ্যে ২২টির অবস্থান বাংলাদেশে। সবুজ পোশাক কারখানা স্থাপনে দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানে রয়েছে ৯টি, ভারতে সাতটি, তাইওয়ান ও শ্রীলঙ্কায় চারটি করে ও পোশাক রফতানিকারক শীর্ষ দেশ চীনে রয়েছে মাত্র তিনটি।
উদ্যোক্তারা বলছেন, দূষণমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যেই সবুজ বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশ; যা ক্রয়াদেশ পাওয়ার প্রতিযোগিতায় এগিয়ে রাখবে তাদের। তবে রাজনৈতিক স্থিতিশীলতা না ফিরলে কঠিন হয়ে পড়বে এসব অর্জনের সুফল ঘরে তোলা।
নতুন সবুজ কারখানার সনদ পাওয়া কারখানাগুলো হলো ইউনিটেক্স স্পিনিং লিমিটেড, সেপাল গার্মেন্টস লিমিটেড ও অনন্ত হুযাক্সিয়াং লিমিটেড। এর মধ্যে ইউনিটেক্স স্পিনিং লিমিটেড ৮৩ পয়েন্ট ও সেপাল গার্মেন্টস লিমিটেড ৮৫ পয়েন্ট নিয়ে প্লাটিনাম রেটিং পেয়েছে। আর অনন্ত হুযাক্সিয়াং লিমিটেড ৬৩ পয়েন্ট নিয়ে অর্জন করেছে গোল্ড রেটিং।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল {ইউএসজিবিসি} ‘লিড’ নামে পরিবেশবান্ধব স্থাপনার সনদ দেয়। লিডের পূর্ণাঙ্গ রূপ লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এ সনদ পেতে একটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান রক্ষা করতে হয়।
মূলত ভবন নির্মাণের পর কিংবা পুরোনো ভবন সংস্কার করেও প্রতিষ্ঠানটিতে আবেদন করা যায়। লিড সনদের জন্য ৯টি শর্ত পরিপালনে মোট পয়েন্ট ১১০। এর মধ্যে ৮০ পয়েন্টের ওপরে হলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ হলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ হলে ‘লিড সিলভার’ এবং ৪০-৪৯ পয়েন্ট হলে ‘লিড সার্টিফায়েড’ সনদ পাওয়া যায়।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন