নবীন নিউজ ডেস্ক ১৫ সেপ্টেম্বার ২০২৪ ১০:৩০ এ.এম
সংগৃহীত ছবি
পটুয়াখালীর কুয়াকাটায় হোটেল নিউ সী-বিচ্ ইন নামে একটি আবাসিক হোটেল থেকে আফরোজা আক্তার রিতু (১৯) নামে এক পর্যটক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহায়তায় ওই হোটেলটির ৫০১ নম্বর কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত রিতু যশোর সদর উপজেলার ধর্মতলা এলাকার আমির হোসেনের মেয়ে।
পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রিতু, তার ছোট বোন, স্বামী ইছা মীর ও তার এক বন্ধু কুয়াকাটায় বেড়াতে এসে ওই হোটেলের ৫০১ নম্বর কক্ষে ভাড়ায় ওঠেন। গতকাল রাত পর্যন্ত তারা স্বাভাবিকভাবেই চলাফেরা করছিল।
হোটেলের কর্মচারীরা জানান, শনিবার বিকেল ৩টার দিকে হঠাৎ চিৎকার শুনতে পেয়ে ওই কক্ষটির সামনে গেলে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। এসময় বাকি তিনজন ওই কক্ষের সামনে বসা ছিল। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করে।
মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তরুণীর সঙ্গে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।
নবীন নিউজ /পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা