নবীন নিউজ ডেস্ক ১২ সেপ্টেম্বার ২০২৪ ০২:১৯ পি.এম
সংগৃহীত ছবি
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমড়ারডুগী খান বাড়ির আবুল বাসার খানের খালি বাসা পেয়ে ফ্রিজের মাংস রান্না করে খেয়ে সব লুটে নিয়ে গেছে একটি চোরচক্র।
বুধবার দুপুরে ঢাকা থেকে ডাক্তার দেখিয়ে বাসায় ফিরে এমন অবস্থা দেখেন আবুল বাসার ও আয়শা বেগম দম্পতি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
ভুক্তভোগী আবুল বাসার বলেন, ‘চোরচক্র ফ্রিজের মাংস, সেমাই ও ভাত রান্নাবান্না করে খেয়ে গেছে। বাসায় সব আসবাবপত্র ভাঙচুর করে এলোমেলো রেখে যায়। বাসা থেকে স্বর্ণ দেড় ভরি, টিভি, জামা কাপড়, মাংস, চিনি, চাল, ডাল, পেঁয়াজ, রসুন, বিভিন্ন আসবাবপত্রসহ প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
মেয়ে জোহরা খান মুক্তা জানান, মা-বাবা দুজনে ঢাকায় বোন বাসা গেছে। সেখানে ডাক্তার দেখিয়ে বাড়ী ফিরেন। তারা এসে বাসার সব দরজা, তালা ভাঙ্গা দেখতে পায়। বাসায় কেউ না থাকায় তারা রান্নাবান্না করে খেয়ে গেল। তারা ঘরে থাকা মুদি মালামাল ও চালের বস্তা নিতেও ভুল করেনি। এমন কাজ কোনো চোরচক্র কখনও করেনি।
আবুল বাসার খানের স্ত্রী আয়শা বেগম বলেন, ‘বাসার স্ট্রিলের আলমিরা, ওয়ারড্রপ সব ভেঙ্গে নতুন নতুন জামা-কাপড়গুলো পর্যন্ত নিয়ে গেছে।’
ইউপি সদস্য শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে দেখতে গিয়েছি। পরিবারের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার রাত পর্যন্ত চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী আবুল বাসার খান।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা