হামাস রোজার আগে জিম্মিদের মুক্তি না দিলে ফিলিস্তিনি অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ সামরিক অভিযান চালানো হবে বলে জানিয়েছে ইসরায়েল।
দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তেজ জানান, আগামী ১০ মার্চের মধ্যে অর্থাৎ রোজা শুরুর আগেই হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি না দিলে রাফাহ অভিযান চালানো হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৩৪ দিন আগে গাজায় আগ্রাসন শুরু করা ইসরায়েল এই প্রথম রাফাহে অভিযানের বিষয়ে নির্দিষ্ট দিনক্ষণ জানাল। বেনি গান্তেজ এই তারিখ উল্লেখ করলেও ইসরায়েল সরকার বা দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক অবস্থান ব্যক্ত করেনি।
বেনি গান্তেজ গতকাল রোববার বলেছেন, ‘বিশ্ববাসীর অবশ্যই জানা উচিত এবং হামাস নেতাদের অবশ্যই জানা থাকা উচিত—রোজার আগে আমাদের জিম্মিরা ঘরে না ফিরলে লড়াই সর্বত্র ছড়িয়ে পড়বে। এমনকি রাফাহও বাদ পড়বে না এই লড়াইয়ের আওতা থেকে।’
উল্লেখ্য, যদিও চাঁদের ওপর নির্ভরশীল, তবে মধ্যপ্রাচ্যে আগামী ১১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। অর্থাৎ, আগামী ১০ মার্চ দিবাগত রাতে সেহরি খেয়ে প্রথম রোজা রাখতে হবে। সেই বিবেচনায় বেনি গান্তেজের আল্টিমেটাম হলো, আগামী ১০ মার্চের মধ্যেই জিম্মিদের ছেড়ে দিতে হবে। নইলে রাফাহেও ইসরায়েলি আগ্রাসন শুরু হবে।
এদিকে, ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসনের ১৩৪ দিন পেরিয়ে গেছে। এই সময়ে ২৯ হাজারের বেশি মানুষ নিহত ও প্রায় ৭০ হাজার মানুষ আহত হয়েছে। বাস্তুহারা হয়েছে গাজায় ২৪ লাখ বাসিন্দার প্রায় সবাই। এমন নারকীয় অবস্থায় অঞ্চলটিতে আন্তর্জাতিক ত্রাণ সহায়তা ব্যাপক কমেছে। ক্ষুধার তাড়নায় মানুষ ভিড় করছেন ত্রাণবাহী ট্রাক ও শহরটির বেকারিগুলোতে।
গাজার উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত বাসিন্দাদের অধিকাংশই আশ্রয় নিয়েছেন রাফাহে। সংখ্যার বিচারে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের পরিমাণ প্রায় ১৫ লাখ। এই অবস্থায় এই অঞ্চলটিতে অভিযান চালানোর বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অধিকাংশ দেশ। কিন্তু সেই সতর্কবার্তা আমলে নেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ