নবীন নিউজ, ডেস্ক ১২ সেপ্টেম্বার ২০২৪ ১০:৫৫ এ.এম
ভারতে দুই সেনা কর্মকর্তাকে মারধর করে তাদের সঙ্গে থাকা বান্ধবীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধ্যপ্রদেশের ইন্দোর জেলার জাম গেটের কাছে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ধারণা করা হচ্ছে, সশস্ত্র দুর্বৃত্তরা ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই অফিসারদের ওপর হামলা চালায়। লুটপাতের এক পর্যায়ে অফিসারদের সঙ্গে থাকা এক বান্ধবীর দিকে নজর পড়ে তাদের। হামলাকারীরা পরিস্থিতি তাদের অনুকূলে বুঝতে পেরে ওই নারীকেও মারধর করে। এরপর তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।
এ ঘটনায় পুলিশ দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তাদের একজনের বিরুদ্ধে এর আগেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর মামলা রয়েছে।
জানা গেছে, মহউ আর্মি কলেজে প্রশিক্ষণরত দুই অফিসার বিকেলে ফায়ারিং রেঞ্জের কাছে নারীদের সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। হঠাৎ পিস্তল, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে আটজন লোক তাদের ঘিরে ফেলে। কিছু বুঝে উঠার আগেই তারা সেনা অফিসার ও নারীদের মারধর শুরু করে। হামলাকারীরা ভুক্তভোগীদের টাকা ও জিনিসপত্র ছিনতাই করে। কিন্তু এতে ক্ষান্ত না হয়ে এক অফিসার এবং এক নারীকে জিম্মি করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
মুক্তিপণ আনার শর্তে ছাড়া পাওয়া অফিসার তার ইউনিটে ফিরে আসেন এবং কমান্ডিং অফিসারকে ঘটনা জানান। তিনি দ্রুত পুলিশকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সে সঙ্গে সেনাদের একটি দল সাজোয়া যান নিয়ে অগ্রসর হতে শুরু করে। দূর থেকে সেনাদের আসতে দেখে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জিম্মি সেনা অফিসার ও নারীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের চিকিৎসক জানান, ওই নারীকে গণধর্ষণ করা হয়েছে। তাকে বেধড়ক পেটানোও হয়। যৌনাঙ্গ ও স্পর্শকাতর অঙ্গগুলো মারাত্মকভাবে জখম হয়েছে।
এদিকে অপরাধীদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। স্থানীয় পুলিশ জানিয়েছে, ন্যাক্কারজনক এ অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তার করে ভারতের দণ্ডবিধির আওতায় কঠোর শাস্তির মুখোমুখি করা হবে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ