নবীন নিউজ ডেস্ক ১০ সেপ্টেম্বার ২০২৪ ১১:৩২ এ.এম
সংগৃহীত ছবি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের জব্দ করা ত্রাণের সেই চালগুলো সুবিধাভোগীদের হাতে তুলে দিয়েছেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, চালগুলো সুবিধাভোগীদের মাঝে তুলে দেয়া হয়েছে এবং এ ঘটনায় কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মঞ্জু মিয়াকে শোকজ করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
জানা গেছে, গতকাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান নিজেই উপস্থিত থেকে সুবিধাভোগী ৩০০ পরিবারকে ১০ কেজি করে চাল তুলে দেন।
এর আগে ইউনিয়নের কছিম বাজারের গোডাউনে সিলগালা করা চালগুলো প্রথমে কাকড়ায় এবং পরে নৌকাযোগে নিয়ে যান বিতরণের জায়গায়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, পুলিশ প্রশাসন, গণমাধ্যম কর্মী, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদ সচিব ও গ্রাম্য পুলিশসহ অনেকে উপস্থিত ছিলেন চাল বিতরণকালে।
এসব বিষয় নিয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বলেন, সিলগালা করা চালগুলো সুবিধাভোগীদের মাঝে বিতরণের জন্য নির্দেশ দেই। পরে সে মোতাবেক সহকারী কমিশনার (ভূমি) সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে চালগুলো বানভাসিদের মাঝে বিতরণ করেন।
তিনি আরও বলেন, এর আগে গত রোববার রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থলে লোক পাঠাই। সেখানে ৩০ কেজি ওজনের ১০০ বস্তা চাল পাওয়া যায়। পরে সেগুলো সিলগালা করে রাখা হয়েছিল।
উল্লেখ্য, বন্যাদুর্গত মানুষের জন্য গত মাসের প্রথম সপ্তাহে চাল উত্তোলন করেন কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মঞ্জু মিয়া। পরিষদে চালগুলো না রেখে কছিম বাজারের মো. জাহাঙ্গীর আলমের গোডাউনে রাখেন চেয়ারম্যান। বন্যা পার হলেও চালগুলো বিতরণ করেননি তিনি।
এলাকাবাসীর ধারণা চালগুলো গোপনে বিক্রি করার জন্য চেয়ারম্যান গোডাউনে রেখেছেন। পরে সংবাদ পেয়ে উপজেলা প্রশাসনের নির্দেশে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল ঘটনাস্থলে অভিযান চালায়। ৩০ কেজি ওজনের ১০০ বস্তা চাল সেখানে পাওয়া যায়। পরে চালগুলো গোডাউনসহ সিলগালা করে রেখে ছিলেন উপজেলা প্রশাসন।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা